somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালপ্রিট রানার শাস্তিসম্ভাবনার প্রেক্ষিতে আর একটা প্রস্তাবনা

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপাতস্বস্তির সংবাদ হইছে, রানা গ্রেপ্তার। অপরাধীকে আইনের আওতায় আনা গেলো।

তো, অফিসিয়ালি, কতটা অপরাধে রানা অপরাধী? তিনি দুই নম্বুরী কইরা উচা বিল্ডিং উঠাইছেন। এইটা যৌথ অপরাধ। এই অপরাধে রানার সঙ্গী বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। বরং, এই ক্ষেত্রে রানার চেয়ে এইসব প্রতিষ্ঠানের দায় বেশি।

জোর কইরা কর্মীদের গার্মেন্টসের কর্মীদের ভাঙ্গা বিন্ডিঙ্গের ভিতরে ঢুকাইছেন তিনি। এই অপরাধও যৌথ। গার্মেন্টসমালিকদের চাপে পইড়া তিনি কাম করছেন অনুমান করি। নাইলে, কর্মীরা ভিতরে ঢুকলেই তার কি আর না ঢুকলেই কি? পাঁচটা গার্মেন্টসের মালিক তো রানা একা না। ব্রাক ব্যাংকের লোকজন তো আগেই ভাইগা গেছেন, তাদের তো ভিতরে ঢুকাইতে পারেন নাই সোহেল রানা।

দুই নম্বুরী কইরা উচা বিল্ডিং বানানোর শাস্তি আর কি? জোড় কইরা শ্রমিক ঢুকানোর শাস্তি কতটুকু? হাজার হাজার মানুষের জীবনহানীর জন্য পাতা এই ফাদ যে কালপ্রিট রানার সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ, সেইটা কোর্টের কাছে প্রমান করা প্রায় অসম্ভব হইয়া দাঁড়াবে আইনজীবিদের কাছে অনুমান করি।

এই দায় সরকারের, তার প্রতিষ্ঠানগুলার, এই দায় একই সাথে বিজিএমইর। সাভার হত্যাকান্ডের জন্য দায়ী সকল প্রতিষ্ঠানের উপযুক্ত শাস্তি দাবী করি।

সেইসাথে, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরন দেয়া আবশ্যক। সরকার চাইলেই সোহেল রানার সব সম্পত্তি অধিগ্রহন করতে পারে। তার ব্যাঙ্ক একাউন্ট অলরেডী জব্দ করা হইছে শুনতে পাই। বিজিএমইর অর্থায়নে রানার এইসব স্থাবর সম্পত্তিতে লাভজনক প্রতিষ্ঠান নির্মান কইরা ক্ষতিগ্রস্থদের জন্য কল্যান ট্রাস্ট গঠনের উদ্যোগ সরকার নিতে পারেন।

যদিও, এই উদ্যোগ ক্ষতিগ্রস্থদের ক্ষতের তুলনায় খুবই সামান্য, তবুও ক্ষতিগ্রস্থ ও তার স্বজনদের অর্থনৈতিক এই নিশ্চয়তাটুকু ক্ষুদ্র হইলেও একটা কার্যকর সমাধান হইতে পারে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×