রাত নির্ঘুম জেগে আছি আমি ...
১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিশ্চুপ চারিদিক । শুনশান নিরবতা । ঘুমের তোড়জোড় চলছে । বালিশে এপাশ ওপাশ। আবারো ব্যর্থতা । অতঃপর মেনে নিয়ে আঁধারের সাথে সখ্যতা এবং আরেকটি নির্ঘুম রাতের সূচনা ...
হাঁটতে হাঁটতে অনেকদূর চলে গিয়ে হঠাৎ পেছনে ফিরে তাকাই । এ আমি কোথায় চলে এলাম ! প্রথমে বুঝতে না পারা । তারপর আবিষ্কার করা সমাধিগুলোকে । ভয়ঙ্কর নিস্তব্ধতার ফিসফিসানি আর চেপে রাখা দীর্ঘশ্বাস ! এভাবেই শুরু ...
এরপর প্রতিটি নির্ঘুম রাতে অতৃপ্ত আত্মাদের অচেনা অজানা জগতের হাতছানি । তাদের ফেলে আসা জীবনের গল্প, রেখে আসা পিছুটান এবং আমার ডানা মেলে উড়ে বেরানোর স্বপ্ন ...
রাত্রি শেষে ক্লান্ত আমি ফিরে আসি আমার নীড়ে । দুচোখ জুড়ে ঘুম । পুনরায় কাঙ্খিত এক ঝলক স্বপ্নময় আলোর সন্ধানে হারিয়ে যাওয়া ... মাঝে কিছু বছর গেলো ... স্মৃতিগুলো এলোমেলো ... তারে ভোলা গেলো না...যারে ভোলা গেলো না ...
অতঃপর আরেকটি নির্ঘুম রাতের সমাপ্তি ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।
কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি...
...বাকিটুকু পড়ুন২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,...
...বাকিটুকু পড়ুন
ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে...
...বাকিটুকু পড়ুন
নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?
এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।
দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন