ছেলেবেলা থেকেই শুনে এসেছি, আমি মেয়েটা নাকি মিশুক না । কারো সাথে কথা বলতে পারি না, ভদ্রতা জানি না । বাসার সবাই বলতো আমি নাকি অসামাজিক, সামাজিকতা রক্ষা করতে জানি না, মুরবিবদের ঠিক মত সম্মা ন করতে শিখি নাই । কারো সাথে নিজ থেকে সহজে মিশতে পারতাম না বলে আত্মীয় স্বজনরা এবং পরিচিতরা সবাই আমাকে মুডি বা অহংকারী ভেবে ভুল করতো
সবাই ভাবতো আমি হয়তো ইচ্ছে করেই এরকম করি । কিন্তু সত্যি কথা বলতে কি, আমি নিজ থেকে আগ্রহ নিয়ে প্রথমেই কারো সাথে কথা বলতে পারতাম না । সংকোচ বোধ করতাম । পরে জেনেছি, নিজের মাঝে আত্মবিশ্বাস কম থাকলে এমনটা হয় । তবে কেউ নিজে থেকে কথা বলতে আসলে অনেক কথাই বলতাম এবং বলি ও । একটু চুপচাপ থাকতে পছন্দ করি আর কথা বলার মত কিছু খুঁজেও পাই না ।
শুধুমাএ এই একটি কারণে আমার এই দীর্ঘ জীবনে আমি হাতে গোনা মাএ গুটিকয়েক বন্ধু পেয়েছি । অনেকের সাথেই বন্ধুত্ব ছিল কিন্তু শেষ পর্যন্ত ভালো বন্ধু পেয়েছি মাএ তিনজন ।
চলবে>>>>>>>
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



