somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন দায়িত্ববান নাগরিকের চিন্তার কিছুটা রূপ্য বানী ।

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বেছায় বিদগ্ধজনেরাও অনিবার্য কিংবা চটুল কারণে দগ্ধ হয়ে মাঝে মাঝে মৃত্যু পাড়ার মাস্তানের আবাসের দরজায় কলিং বেল চাপে! ওপাশ থেকে তালা মারা দরজা খুলতেই এবং মাস্তান এর কলিজা নেয়ার চুম্বক যন্ত্র বের করতেই সাধারণ থেকে বিদগ্ধ শ্রেনী বলে ওঠে- আমি ভুল জায়গায় কলিং বেল চেপেছি!!

ভুল শিক্ষা, নষ্ট সংস্কৃতি, সামাজিক- রাষ্ট্রীয় ন্যয় বিচারের অনুপস্থিতি আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। সভ্যতার ক্রমবিকাশ প্রশ্নে ‘ক্ষমতা’ সকল কিছু্র ঊরধে থাকায় দার্শনিক শ্রেনীর প্রধান তত্ব অনুযায়ী জনশ্রেনীর মৌলিক চাহিদা ও যৌগিক বিলাসিতা এখন তাই অর্থ, ক্ষমতা ও সেক্স নির্ভর হয়ে পড়েছে।

তবে আমি মনে করি, প্রচলিত ক্রমবিকাশে অর্থ, ক্ষমতা এবং সেক্স অপরিহার্য হলেও সভ্যতার বিবর্তন আসে অপ্রচলিত পদ্ধতিতে। সেখানে প্রধান পুঁজি থাকে ‘আবেগ’।

বাংলার মাটির সামগ্রিক ঐতিহ্য নিয়ে আলোচনায় আজ যাচ্ছি না। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় প্রশ্নে নজর দিলে সেখানে ‘আবেগ’ মূখ্য ছিল বলেই আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে ১৯৭১ সালে চূড়ান্তভাবে আবির্ভূত হই। সালাম -রফিকদের আত্ম ত্যাগের আবেগ কিংবা বঙ্গবন্ধুর কালো চশমার পিছনে অশ্রুময়ের আর্তনাদে জ্বালাময়ী আবেগী আহবান, উচ্ছ্বাসে ভেসে যাওয়া বিপ্লবী মনের আবেগী তরুণদের মুক্তির জন্য যুদ্ধ- এর পরেই তো এলো স্বাধীনতা।

আজ ৪৩ বছর পর আমি বলছি- সালাম, জব্বার, রফিকদের কে কি ৫০০ করে টাকা দেয়া হয়েছিল যে এই মর্মে, যাও তোমরা মিছিলে অংশগ্রহণ করো- আজকের রাজনৈতিক সংস্কৃতির মত।

‘আবেগ’ বদলায় সভ্যতা, শুরু করে নতুন আলোর মিছিল। তবে প্রচলিত আবেগ নিয়ে আমার রাজনৈতিক ও সাংস্কৃতিক বলয়ের আয়োজনে ঘোর আপত্তি রয়েছে। যেমন সারাবছর অন্যায়, পাপ এবং অপরাধ শ্রেনীর তাবত কাজ সেরে লাইলাতুল বরাতের রাতে প্রহসনের দু;হাত তুলে পরম করুনাময়ের কাছে হাত তোলার সাংস্কৃতিক প্রার্থনার আবেগ আমাকে জাগায় না। জাগাতো, যদি ঠিক পরের দিন হতে ঐ ব্যক্তি ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রয়াসে যেতেন। ঠিক অনুরুপ ভাবে আগস্টের মাসে ১৫ কিংবা ২১ আগস্ট নিয়ে রাজনৈতিক আবেগ আমার কাছে খুব তুচ্ছ মনে হয়। কারণ যত আবেগ শুধু এই আগস্টেই দেখাতে হবে কেন? সারা বছর কেন এই জঘণ্যতম হত্যাকান্ড নিয়ে এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে আসল কাজ করা হবে না?

খুব দৃষ্টি দিলে দেখা যাচ্ছে, অত্যন্ত স্পর্শকাতর এই আবেগী বিষয় গুলো নিয়েও আমরা প্রতারণা করছি, রাজনীতিও করছি। প্রচলিত ধারায় আবেগের জায়গা অবশ্য থাকবে না। কারণ পুঁজি বাদের নীল দংশনে আমাদের কে বেঁচে থাকতে নকল কান্নায় ভেসে যেতে হয়!!!

তোমাদের বলছি, ‘রাষ্ট্র চিন্তার আবেগ’ আসে তবে তা একটু দেরীতে, একদা আসত বাঁচা- মরার লড়াইয়ে টিকে থাকতে- আর এখন আসে ৫০ কিংবা ১০০ বছর পর পর- যখন দেখা যায়, আমি গরীব নই, কিন্তু আমরা গরীব সেজে আছি অথবা আমাদের কেও গরীব করে রেখেছে।

যারা নিত্য আবেগী ছোয়ায় আত্ম হননের পথে বেছে নেন, তাঁদের বলছি- নিজের দু’চোখ দিয়ে পৃথিবীকে সন্দর করে আদর করুন। দেখবেন, তখন কলিং বেল বাজাতে হচ্ছে না!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×