somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ন্ত বিকেলে একা মেয়েটি ভাবছে........

২৫ শে মার্চ, ২০০৭ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূরে একজোড়া মানব মানবী কি নিয়ে যেন কথা বলছে। ঠিক শুনতে পাচ্ছে না এখান থেকে রশ্মি। কিছুক্ষন চেয়ে রইলো ওদের দিকে।আশে পাশের বাচ্চাগুলোর দিকে নজর পড়লো এবার। ওদের চেখে মুখে খুব উৎসাহ। দেখতে ভালো লাগছে। আজ এখানে বাচ্চাদের ছবি আকা প্রতিযোগিতা হচ্ছে। অনেক ছেলে ও মেয়ের সমাগম সাথে তাদের বাবা মাও রয়েছে। কয়েকটা ছোট ছেলে রশ্মির পাশ দিয়ে হেটে গেলো।
রশ্মি যেখানটাতে বসে আছে সেখান থেকে পুরো জায়গাটাই দেখা যায়। ও বেশ আগ্রহ নিয়েই গত এক ঘন্টা ধরে মানুষ গুলো কে দেখছে। মাথায় অনেক ভাবনা খেলে গেলেও কোনটাই ঠিকসহায়ী হচ্ছে না । থাক না । মানুষের ভাবনাগুলোর লাগাম কবে কোন কালে ছিল, যে আজ তাকে নতুন করে লাগাম পড়াতে হবে। গত এক ঘন্টায় সে চেষ্টার ধারে কাছ দিয়েও সে যায়নি।
আস্তে আস্তে ভাবনা গুলো সহির হচ্ছে। আশে পাশের মানুষগুলোর মুখগুলো বৈশিষ্ট্যহীন হয়ে যাচ্ছে। মাথাটা শূণ্য হয়ে আছে। ঘন্টা পেরিয়েছে আরেকটা। এখান থেকে উঠবার শক্তিটুকুও যেন হারিয়েছে মেয়েটা। আমার খুব ইচ্ছে ছিল ওকে কিছু একটা বলবার । কিন্তু সময় কই?
রশ্মি নিলিপ্ত চোখে তাকিয়ে রইলো। নাহ। কি সে ভাবছে বোধ করি সে নিজেও জানে না।ওর মধ্যে শূণ্যতা কাজ করছে।
হঠাৎ ফোনটা বেজে উঠলো। প্রত্যাশিত একটা কনঠ জানালো তার আসতে আর বেশী সময় লাগবে না। রশ্মি এবারও নিলিপ্ত।
বসে রইলো আরো কিছুটা সময়। হঠাৎ ঠোটের কোণে হাসি দেখা গেলো। ভাবছে এভাবে কি সারা জীবন মানুষটার জন্য অপেক্ষা করবে ও। পড়ন্ত বিকেলের রোদগুলোও হাসছে। আর হাসছেন ইশ্বর।


ভাবনা আমার শিমুল ডালে..................
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ রাত ৯:৪৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×