আজ কেন জানি নিজেকে এই প্রথম বড্ড একাকী মনে হচ্ছে। কী যেন ক্রমেই হাঁরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবাই যেন দূরে চলে যাচ্ছে। স্বাধীন স্বত্তাটা যেন আর আগের মত নেই। ধীরে ধীরে হাঁরিয়ে যাচ্ছে। চুন থেকে পান কষলেই যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। অতি আপনজনেরা ভুল বুঝতে শুরু করেছে অথবা তাঁদের দৃষ্টিতে হয়তো শুদ্ধ বুঝতেছে। স্বাভাবিকভাবে আগের মত আর কথা-বার্তা কিংবা চলাফেরা করা যাচ্ছে না। নিজেকে এখন অন্য গ্রহের বাসিন্দা মনে হচ্ছে। এখন দশটার পরে বাসায় ফিরলে আর কেউ খোঁজ নিচ্ছেনা, এমনকি ছোট-খাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলেও কেউ খোঁজ নিচ্ছেনা, হয়তোবা দূর্ঘটনার খবরটি এঁরা কেউ জানেও না কিংবা আর কোন দিনও হয়তো জানবে না। কিন্তু এরকমটি আগে কখনোই হতো কিনা জানা নেই। দু:খে মন ভারী হয়ে যাচ্ছে। নিজেকে আর সামলানো যাচ্ছে না। নিজের অজান্তেই যেন চোখ থেকে জল চলে আসছে। শত চেষ্টা করেও আটকানো যাচ্ছে না। প্রিয়জনকে ফোন করেও অশ্রু সিক্ত নয়নে কিংবা ভেঁজা কন্ঠে কথা বলতে চাইলেও বলা যাচ্ছে না। নিরিবিলি রাস্তায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাটা এখন ভারী হয়ে একটু একটু শব্দ করতে শুরু করেছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে কান্নার মাত্রাটা আরো বেড়ে গেছে। সেই কান্না আর থামানোই যাচ্ছে না । সেই কান্না চলছেই, হয়তো চলবেই। এ কান্না কীসের? নি:সঙ্গতার?
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।