ধোঁয়াঢাকা নগরীর পায়চারী, অশান্ত টিভি রিমোট
আমার অক্ষরবৃত্ত,
ক্লান্ত স্বপ্নচারন স্যাঁতস্যাঁতে, গুমোট,
অথবা আমার অলস সময়,
সহস্র বর্ষীয় সুরাপাত্র হাতে আমার তন্দ্রা......।।
ভাবি, মেঘ রূপসী আমার জন্যে ঘুঙ্গুর বাঁধে,
তৃষ্ণা নিয়ে অপেক্ষায় থাকি -
কখন তার নূপূর বাজবে আমার অংগনে...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


