মাশরাফি , তোমার হাতে পতাকা দিয়েছি তোলে ,
তুমি যাবে না কিন্তু চলে
ভেঙে দাও যত আছে
অহংকারের দুর্গ ,
এগিয়ে যাও ,তোমার আছে সৈন্যসামন্ত
তুমি সেনাপতি ,
তোমার নেই তুলনা
তুমি শুধুই তুমি !
তোমার চলে যাওয়ার কথা শুনে
বেড়ে যায় বুকের ব্যথা ,
ক্রিকেট মাঠে তোমার উপস্থিতি
ঋদ্ধ হয় প্রাণ, তোমার জন্য দু'আ করি ,
তুমি বেঁচে থাকো হাজার বছর
বাংলার ক্রিকেট নিয়ে থাকো অহর্নিশি ।
তুমি মহান মানুষ ,তোমার আছে সিংহ হৃদয়
তোমার মত এমন বীর কদাচিৎ জন্মায় ,
তাই তোমাকে মানি ।
ড্রেসিং রুমে তুমি ই নেতা
বুঝতে পারো মনের কথা
দল কে তুমি এক সুতোয় গাঁথো ।
বাংলাদেশটা তোমার সমান
তোমায় স্যালুট করি !
তুমি বাড়িয়েছো দেশের মান
তোমার হাতে দেখেছি জয়ের মশাল ।
তোমার মতো এমন ক্রিকেটার দেখেছে কি
কেউ কোনো কালে ?
ভাঙ্গা হাঁটু নিয়ে দাঁড়িয়ে রয়েছো
বিশ্ব ক্রিকেট মাঠে !
দেশের তরে নিজেরে উজার করে
খেলছো জীবন ভর ,
সেই সম্মান তোমাকে দিব
সারা জীবন ভর ।

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




