
আমার একটা পোষা সমুদ্র আছে
আছে ক'টা শঙ্খচিল,
একান্তই আপন,পোষারা যেমন হয়
কখনও মনের বাপনে লুকিয়ে রাখি
কখনও খুলে আনি সূর্য দেখাবো বলে !
রাত হলে তার ;
উত্তাল জলোচ্ছ্বাসের গর্জন শুনি
গর্জনে একধরণের নির্জনতা আছে
সেই নির্জনতার এক মাদকতা আছে
সেই মাদকতার আসক্তি আমার পেয়ে
বসে,আসক্তির এক ধরনের
সুখ আছে ,সেই সুখে আমি ভূগি।
আবার ভোর হলেই
হারিয়ে যাই অলক্ষ্যেবেলাভূমের মাঝে,
তার নিজস্ব শঙ্খচিলেরা উড়ে,
ঢেউয়ের কূল ঘেঁষে
চেয়ে দেখি অপলক শঙ্খচিলের উচ্ছ্বাস
এই উচ্ছ্বাস আমার মাঝে সংক্রমিত হয় !
আমার নোনা কষ্টগুলো তার জলমহালে
একাকার করে ভাসিয়ে দিই
অভিমানগুলো উন্মত্ত বাতাসের
গর্জনে উড়িয়ে দিই,
নিজেকে ছুঁড়ে দিই
আকাশ,সমুদ্রের মিলন
মোহনায়।
আহা ! উন্মত্ত শিরশিরে
মন ছোঁয়া বাতাসে
বেলাভূমের সব সুখ
আমি কুড়িয়ে ভরে তুলি
আমার মনপুরার ঝুরি !
তৃপ্ত চিত্তে ফিরে আসি আপনালয়ে ।
সাথে ; সেই
সোনাঝরা দিনগুলো ফিরে আসে ,
স্মৃতির রংছটা অ্যালবামে ।
সূর্যডোবা গোধুলী লগ্নে প্রেমলহরী
উঁকি দেয় দূর নীলিমায় ...
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



