
ঠোটটাকে উল্টিয়ে ফেসটাকে ভেঙচিয়ে
কাকে যেন জোড়ে ধরে মারে এক পাপ্পি
ওমা ,এটা নাকি সেলফি !
মেয়েগুলি বড্ড নির্লজ্জ
অঙ্গভঙ্গিতে ভাসে তা স্পষ্ট ।
মা-বাবা ,শিখায় কী ,জানি না
ধর্মের কথা তারা শোনে না
সব কিছু নিয়ে করে তামশা ।
তারা নিজেকে ভাবে স্মার্ট
পরে টাইট জিন্স ছোট শার্ট
উড়না এক যন্ত্রণা
পরলে ও শরীরে থাকে না ।
বিয়ে টিয়ের ব্যাপারে তারা খুবই সচেতন
আগে জেনে নেয় - কত পাত্রের বেতন ?
পাত্র কি সুদর্শন ?
নিজের চেহারা যতই হউক পঞ্চের মতন ,
ফাঁকে ফাঁকে ইয়ে করে ডজন ডজন ।
তাছাড়া খোঁজ নেয়-
অঢেল টাকা ,বাড়ি গাড়ি আছে কি?
পাত্রের মা কি এখন ও মরেনি ?
কেউ যদি না রয় ,শূন্য ঘর হয় ,
তবেতো মহাসুখ ,মহাসন্তুষ্টি !
থাকে যদি মা ঘরে -বোঝা তারা মন করে
ছেলে ও তা মেনে নেয়
বউ এসে ছেলেটার চোখ কান খোলে দেয়
এ কথাটা বোঝে নেয় -মা এক ঝামেলা '
কোন কিছুই বোঝে না ।
তাইতো মা ভুলে যায়
ভেঙ্গে যাওয়া পাজরে কথা ,
ভুলে যায় প্রসবের ব্যথা !
মা এখন ভাবেন বসে ,
কপালে যে সুখ নাই
কাকে আর দোষ দেই ।
সংসার এক পরীক্ষার খাতা
ছেলে বউ আপন হাতে দেখে তা
পরীক্ষা ভাল হলে ও ,ভাল নয়
জীবন পাতা ভরে যায় গোল্লায় !
(আমাকে যেন কেউ মারতে না আসে ।সবাই এমন না । সবাই এমন হলে
সংসার চলতো না ।)
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



