
যেতে পারো তুমি সীমানার ওপারে
কিন্তু তুমিতো রয়েছো পরাণের গহীন ভিতর
চাইলেই কি ছিন্ন করা যায় অন্তরের ফানুস ?
তুমি যে অন্তরের মানুষ ।
তোমার পায়ের আওয়াজ
থেমে যেতে পারে
কিন্তু তুমি যে সুর তুলেছো
পরাণের গহীন ভিতর
সেই সুরে সুর ওঠে বাতাসে
নীল দরিয়ায় ,
আকাশের মেঘে
হৃদয়ের ভাঁজে
পূর্ণিমার চাঁদ ভাসে
সুরের মোহে ।
এ সুর বীনা তারে বাজে
এর সুর থামায় আছে কে যে ?
যতদিন রবে বাঙালীর হৃদয়
পৃথিবীর বুকে
তুমি রবে নিভৃত নিঃশ্বাসে
তোমার ভালোবাসার সুরে ।
তুমি যে বাজিকর
ছুঁয়ে গেলে অন্তর
তুমি ছবি হয়ে রবে অন্তরে
ছায়া হয়ে জেগে রবে মনের আয়নাতে ।
গেরিলার মত করে চুপিসারে
দাঁড়াবে কি গো হঠাৎ এসে ?
নাম ধরে ডাকবে আবার নতুন করে ?
এ হৃদয়ের গহীনে এখন
শুধুই তোমার বিচরণ
সব্যসাচী লেখক
সৈয়দ শামসুল হক ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




