
মাশরাফি ,তুমি মহান মানুষ
তোমার নেই তুলনা
তুমি শুধুই তুমি !
তোমার বুকে লুকিয়ে রেখেছ বুঝি
মানুষের তরে ভালোবাসার খনি ?
তোমার আছে সিংহহৃদয়
তোমার মত এমন বীর
কদাচিৎ জন্মায়
ড্রেসিং রুমে তুমিই নেতা
বুঝতে পারো মনের কথা
দলকে তুমি এক সুতোয় গাঁথো
হৃদয়কে তুমি হৃদয় তারে বাঁধো।
বাংলাদেশটা তোমার সমান
তোমায় স্যালুট করি !
তুমি বাড়িয়েছো দেশের মান
তোমার হাতে দেখেছি জয়ের মশাল ।
তুমি যখন স্লিপ কেটে পড়ো মাটির 'পর
তখন বেড়ে যায় ব্যথা বুকের ।
ক্রিকেট মাঠে তোমার উপস্থিতি
ঋদ্ধ হয় প্রাণ, দু'আ তোমার প্রতি
তুমি বেঁচে থাকো হাজার বছর
বাংলার ক্রিকেট নিয়ে থাকো অহর্নিশি ।
মাশরাফি , তোমার হাতে পতাকা দিয়েছি তুলে
তুমি যাবে না কিন্তু চলে
ভেঙে দাও যত আছে অহংকারের দুর্গ
হে সেনাপতি ,তোমার আছে সৈন্যসামন্ত ।
এমন ক্রিকেটার দেখেছে কি
কেউ কোনো কালে ?
ভাঙ্গা হাঁটু নিয়ে দাঁড়িয়ে রয়েছে
বিশ্ব ক্রিকেট মাঠে !
তুমি বাংলাদেশ বুকের গহীনে
আঁকা লাল সবুজ
সেই অনন্ত পতাকা তলে তোমার হউক
অবাধ বিচরণ ।।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




