হেমন্তের ডাক
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর জুড়ে যাওবা থাকি
হেমন্তে না পারি ,
মা আমায় ডেকে বলে
আয় না এবার বাড়ি !
এই শহরের বাতসে
এক সুবাস এসে মেশে
সে সুবাস
মৌ মৌ করে ঘ্রাণে ।
এক শীতল ঝর্ণা ছুটে এসে
মোর হৃদয় জলে মেশে
মেঘের ভেলায় ভেসে
ফিরে যাবে তার
ছোট্ট সুখের নীড়ে ?
যেথা সাঁজের মায়ায় জোনাকেরা
বনের ধারে ভীড়ে ,
হলুদ সর্ষে ঢেউ খেলে যায়
সোনার আলো জ্বেলে
গহন রাতে হাওর জুড়ে
জোছনার ঢেউ খেলে !
মা ডাকে আয় ভাত খেয়ে যা
ছোট্ট মাছের ঝোলে
মটরশুটি , মাশখলাই ফুল
ডাকে দুপুর হলে ।
সর্ষে খেতের আ'লে
পা ভিজে যায় জলে
শিশির ধোয়া ঘাসের বুকে
পুলকে মন দোলে ।
ধানের ক্ষেতের শেষে
এক নদী গেছে ভেসে
সে নীরব চোখে ডাকে
বলে , নেয়ে যাও মোর জলে
সুখ পাবে খুব মাছ ধরবার কালে ।
মাঝি দেয় পাল তোলে
ভাটি গানের সুরে
গোধূলির রং মেখে
রাখাল ফেরে ঘরে !
কে যেন গো বাজায় বাঁশি
সন্ধ্যে সন্ধ্যে হলে !
গরুর গাড়ি মেঠোপথে
বুক ফুলিয়ে চলে !!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন