'এখানেই ডট কম' - ইদানিং নতুন একটা বিজ্ঞাপন প্রচার করছে, দেখার পর বেশ অদ্ভুত লাগছিলো , বুঝতে পারছিলাম না বিজ্ঞাপনের সমস্যা কোথায়, আজ আবার দেখার পর বিষয়টা ধরা গেলো - প্রথমেই দেখা যায় নৃত্যরত মেয়েটির ছবি তুলে গোপনে অন্যজন মেয়েটির পরে থাকা পোশাক বিক্রির জন্য 'এখানেই ডট কম' এ আপলোড দেয় এবং সাথে সাথেই পোশাক বিক্রি হয়ে যায় এবং মেয়েটির পরে থাকা পোশাক বদলে যায় !!! দুইটা বিষয় বেশ চিন্তার - ১. তারা কি বোঝাতে চাইছে যে , এই অ্যাপ এর মাধ্যমে অন্যের ব্যবহার্য জিনিষ পত্রও বিক্রি করে দেয়া যাবে ? যার জিনিষ তাকে জিজ্ঞেস না করেই ?? তার মানে এই বিষয় এর লিগ্যালিটি 'এখানেই ডট কম' দিচ্ছে ?? ২.নাকি বোঝাতে চাইলো- মেয়ে মানুষের পোশাক বিক্রির জন্য সেই মেয়ে ত নয়ই, কারোই অনুমতি লাগে না, মন চাইলে তার শরীর থেকে খুলে শুধু 'এখানেই ডট কম' কেন - যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দেয়া যাবে । চাইলে মেয়েটিকেও বিক্রি করে দেয়া যাবে, যতই হোক সে 'মেয়েমানুষ' শুধু মানুষ হলে না হয় কথা ছিল ............ বিজ্ঞাপন নির্মাতাদের অভিনব এবং ডিজিটাল আইডিয়ার জয় হোক...... আমরা বিজ্ঞাপন নির্মাণেও বেশ এগিয়ে আছি তাহলে!! আসুন, মেয়েদের কেনাবেচা শুরু করে এদের ধন্য করি ।
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।