রাতে ছাদে শুয়ে তারা দেখি, দু একটা জোনাকি উড়ে আসে , আমি ভাবি এত টুকন আলো অন্ধকারে কত্ত ভরসা মনে হয় , দূরে কয়েকটা বহুতল দেখা যায় , সেগুলর ভেতর রঙ-বেরঙের আলো , মানুষ গুলো ও নিশ্চয়ই বহু রঙের , অন্ধকার মানুষকে জীবনবোধে ডুবিয়ে রাখে -প্রায়ই আমার এমন মনে হয়, আর অতিরিক্ত আলোতে মনের চোখ যায় ঝলসে , নিজের প্রকৃতি বোঝা দায় হয় , অন্ধকারে শুয়ে আমি দেখতে পাই নিজেকে , যেন দাঁড়িয়ে আছি নিজের সামনেই , একটু একটু বাতাস বয় ।
আমার হটাত ৯০ এর দশকের কথা মনে আসে , তখন অনেক ছোট ছিলাম , কিন্তু অনেক কিছুই মনে আছে, মনে আছে আকাশ , হ্যাঁ বিশাল নীল একটা আকাশ , আকাশে ঘুরে বেড়াত বিশাল বিশাল সাদা মেঘ , তখন সব কিছু কেমন অন্য রকম সুন্দর ছিল, মা আমাকে একবার বেগুনি রঙের জামা কিনে দিয়েছিল , সাথে রেশমি চুড়ি , আমার মা ও কিনেছিল সেই চুড়ি , আমরা একসাথে নানা বাড়ি বেড়াতে গেলাম , একটা গোলাপের কাঁটায় হাত কেটে গেছিল, কান্না জুড়ে দিয়ে ছাদে কাদছি, মা এসে আমাকে থামালেন সাথে সাথেই কে যেন ছবি তুলল , একটা ছবি রয়ে গেছে সেই দিনের , আমি মাঝে মাঝে ছবির ভেতর দিয়ে ফিরে যেতে- হ্যা ফিরে যেতে চেষ্টা করি , সেই সব সাজানো , ছবির মতন সুন্দর দিনগুলোতে , কেন জানি আজকের আধুনিকতার নামে যা চলে তা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু কেন ?
আমারও তো স্রোতে গা ভাসানোর কথা ছিল , কেন আমার সোজা সাধারণ চুলের ছেলেদের ভাল্লাগে ? পাকিস্তানি আলখাল্লা গায়ে চাপাতে ইচ্ছে হয় না ? আমার ছেলেবেলার দেখা সেই সব জুটি দের মতন প্রেমে পরতে ইচ্ছে হয় , যেই প্রেম ল্যান্ডফোন আর রিকশা ভেজা বৃষ্টির মধ্যে ভাল লাগার অনুভূতি দিত ,
আমার বেগুনি রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে ভীষণ , সাথে হাতভরতি রেশমি চুড়ি !!! আমার পাশে কেউ থাকবেন ? নীল শার্ট পরিহিত অদেখা কোন যুবক ? আপনার চুলগুলো কিন্তু সোজা হবে , বাতাসে উড়বে হাতে থাকা গোলাপের পাপড়ি !!
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।