somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই মুখ! (ছোটগল্প, ১ম অংশ)

১৭ ই মে, ২০১৫ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
সোহানের চাকরি হয়েছে মাত্র দু’,মাস আগে। ওর সকল সহকর্মীর সাথে একটা আন্তরিক সম্পর্ক তখনও গড়ে ওঠেনি। আগামীকাল ওর বসের জন্মদিন। প্রতিবছরই তিনি এ অনুষ্ঠানটি পালন করেন বেশ ঘটা করেই। তবে এটা একটু ব্যতিক্রমি ভাবে। তা হলো – তিনি কোন অতিথির কাছ থেকে কোন উপহার গ্রহন করেন না বরং সামান্য কিছু হলেও অতিথিদের হাতে তুলে দিতে চেষ্টা করেন, যা সোহানের অজানা ছিল।
নির্দিষ্ট দিনে তাই তার বসের জন্য তার পছন্দ মত একটা উপহার কিনে নিয়ে দরজার সামনে হাজির হল। দরজায় পা রাখতেই তার চোখে পড়লো একজন বয়স্ক লোক একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। তার চেহারায় নিখাদ একটা ভদ্রতার ছাপ স্পষ্ট। দরজায় ঢুকেই তিনি সোহান কে বললেন-
বাবা, তুমি বুঝি নতুন এসেছ- না?
সোহান বুঝতে পারলো না এত লোকের মধ্যে তাকে নতুন বলে কীভাবে শনাক্ত করলেন। তাকে ভাবতে দেখে ভদ্রলোক বললেন-
তোমার হাতের ব্যাগটাই প্রমান করে যে তুমি এ বাড়ীতে নতুন এসেছ। তুমি হয়ত জানোনা যে, আজ তুমি যার জন্মদিন উপলক্ষে এসেছ তিনি কারো কাছ থেকে কোনো উপহার নেন না। তুমি ওটা কোথাও রেখে এসো অথবা যাবার সময় নিয়ে যেও।
ভদ্রলোকের কথা মত সে রাস্তার পাশে এক দোকানে ব্যাগটা রেখে এলো।
যথারীতি অনুষ্ঠান শেষে শুরু হল সৌজন্যমূলক উপহার বিতরণী পর্ব। যার মধ্যে ছিল কলম, প্যাড, চিরুনি, তসবিহ ইত্যাদি। সোহানের হাতে যেই প্যাকেট টি পড়লো সেটা বেশ বড় একটা কিছু বলে মনে হল। যে মেয়েটি উপহার গুলো বিতরন করছিল সোহান তার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল এবং ভাবতে লাগলো ওর নিজের হাতের প্যাকেট টার কথা। ওকে ভাবতে দেখে তার পাশের একজন বললেন, ‘ভাববেন না। আপনি নতুন মেহমান বলেই আপনার জন্য স্পেশাল গিফট।’ সোহান কিছুটা যেন স্বস্তি পেল। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল যার যার আপন ঠিকানায়। বাড়ী গিয়ে সোহান ব্যস্ত হয়ে পড়লো; লাবন্যময় এক কিশোরীর নিজ হাতে তুলে দেয়া উপহারের প্যাকেটটা খুলে দেখার জন্য।
(চলবে...)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×