গতকাল ইচ্ছায় আমি রাবণ বধ করেছিলাম।
আজ সুগারওলা কোকের ক্যান চেটে চেটে খাচ্ছি।
প্লেজার সার্ফিং করছি ওয়েব সার্ফিং এর নামে।
আবার কখনো বইয়ের পাতাগুলো উল্টে যাচ্ছি স্কলারদের মত,
যেনো কাঠখোট্টা আবর্জনার জগতে,
খুঁজে যাচ্ছি অর্গানিক ঘ্রান।
অক্ষরগুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি
আনসোশাল ট্যাগ লাগার ভয় নিয়ে।
আবার যখন সেই ভয় কাটাতে যাচ্ছি,
তখন বাঘের ধাওয়া খাওয়া প্রানীগুলো
পালিয়ে যাবার পায়তারা খুঁজছে।
কুল, হট, সাকসেসফুল, স্মার্ট,জিনিয়াস,
টুয়েন্টিয়েথ, টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি
সব পেরিয়ে যায়।
শুধু থেকে যায় সেই নিজেতেই ভালো থাকার বাসনাকান্না।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


