মি আহমেহের বাসায় কি একটা কারণে রোমেলের যেতে হল। বাড়ী তার আলিশান। এসি বিসি ডিসি সবই আছে। বাড়িতে ঢুকতেই মস্ত নাদুশনুদুশ সোফাটা দেখিয়ে রোমেলকে বসতে বললেন। চরম ইতস্তত ভঙ্গিমায় কাঁচুমাচুঁ হয়ে রোমেল সোফায় বসলো। এই না দেখে মি আহমেদ বললে্ন,
-সান। মেইক ইওরসেলফ কমফোরটেবল।
একটা সস্তির হাসি দিয়ে রোমেল বললোঃ
-আচ্ছা ।
এই বলে মি. আহমেদ ভেতরের ঘরে গেলেন। মিনিট পাঁচেকের ব্যাপার। তার পর দুই হাতে দুটো অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে এসে ঘরে ঢুকলেন আর বললেনঃ
-তারপর বলো
এই পর্যন্ত বলে তিনি স্ট্যাচু অফ লিবার্টির মত থমকে গেলেন আর চোখের সামনে দেখলেন রোমেল ঘরের বিছানায় আপাদ মস্তক চাঁদর মুড়ি দিয়ে শুয়ে আছে আর সশব্দে নাক ডাকছে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


