somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে তার সুফল পেতে হলে সেগুলির মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল মন্ত্রণালয় গঠনসহ দীর্ঘ সময় পর রেলের উন্নয়নে পৃথক বাজেট তৈরি, বরাদ্দ বৃদ্ধি, লাইন নির্মাণ-সংস্কার, বগি-কোচ সংগ্রহের মত অনেকগুলি প্রকল্প চলমান রয়েছে। রেলের প্রকৃত উন্নয়নের জন্য উক্ত প্রকল্পগুলির মধ্যে সমন্বয় থাকা জরুরি। অর্থাৎ রেল লাইন নির্মাণের সঙ্গে সঙ্গে সেখানে নতুন রেলগাড়ি চালানোর জন্য সঠিক সময়ে বগি-কোচ সংগ্রহ করতে হবে। সেগুলো চালু রাখার জন্য দক্ষ লোকবলও বাড়াতে হবে। রেলের কারখানাগুলিও সচল রাখার জন্য সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ি কাজ করতে হবে।

রেলের উন্নয়নে গৃহিত কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়নে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সেক্ষেত্রে প্রশাসন ও কর্মচারী-শ্রমিকদের নিয়মিত বৈঠক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন ।

রেল লাইন নির্মাণ-সংস্কার, বগি-কোচ সংগ্রহ ও লোকবল বৃদ্ধির মতো কাজগুলি একই সঙ্গে হতে হবে। একসঙ্গে এই কাজগুলি না হলে একটির অভাবে অরেকটি খাতের বিনিয়োগ কাজে আসবে না। সেইসঙ্গে কারখানাগুলিও আরো কার্যকর করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় লোকবল, আধুনিক মেশিনারীজ ও কাঁচামাল সরবরাহ করতে হবে।

রেলের উন্নয়নে শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়গুলি বিবেচনায় নিতে হবে। এজন্য তাদের কাজের সময় ও মজুরী-ভাতার বিষয়গুলি সঠিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া লোকবলের অভাবে রেলের কাক্সিক্ষত সেবা দেওয়া সম্ভব হচ্ছে। লোকবলের অভাবে রেল লাইন মেরামত, রোলিং স্টক মেরামত ও পরিষ্কার করা, রেল স্টেশন বন্ধ হয়ে যাওয়া, সময়মতো রেল চালাতে না পারা সবকিছুই জোড়াতালি দিয়ে চলছে।

দেশে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগ মাধ্যম হিসাবে রেলকে প্রাধান্য নৌপথ ও সড়ক পথের সঙ্গে সমন্বয় করে সমন্বিত যোগাযোগ নীতিমালা প্রণয়ন, রেলপথের সঙ্গে দেশের সব বন্দর ও শিল্প কারখানাগুলোর সংযোগ সৃষ্টি, রেলওয়ের প্রশিক্ষণ একাডেমীকে শক্তিশালী করা- জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি-রেলওয়ের সম্পদ এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত- রেলের গবেষণা সেল গঠন করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×