somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগৎজ্যোতি বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ। ১৯৭১ সালের ১৬ নভেম্বর শহীদ
হন মুক্তিযোদ্ধা জগতজ্যোতি। মুক্তিযুদ্ধে তার দেশপ্রেম, বীরত্ব, অসীম সাহসিকতা ইতিহাস পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।

আর এই বীরের সাহস,দেশপ্রেমের কথা বিবেচনা করে অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদানের ঘোষণা দেওয়া হয়।

যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন হিসেবে প্রথম ব্যক্তি জগৎজ্যোতিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ঘোষণা সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে প্রতিশ্রুতি থেকে ফিরে আসেন বাংলাদেশ সরকার।

সামু’র ব্লগার #ভাস্কর_চৌধুরী থেকে প্রথম ২০০৮/০৯ সালে প্রথম শুনি জগৎজ্যোতির কথা।

মাত্র একুশ বছরের এক কলেজ ছাত্র হাওর এলাকা - সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জের প্রায় প্রতিটি থানা স্বাধীন করে ছিল তার নেতৃত্বে।

৩৬ জনের দল নিয়ে তার বাহিনী ‘দাস কোম্পানি’ । এই দাস কোম্পানির ভয়ে ভৈরব থেকে সুনামগঞ্জ পর্যন্ত নৌ চলাচল বন্ধ ঘোষনা করতে বাধ্য হয় পাক আর্মি।

যুদ্ধরত অবস্থাfয় কৈয়াবিলের পানিতে ডুবে যান জগৎজ্যোতি। তবে লোকমুখে শোনা যায়, গুলিবদ্ধ হওয়ার পরেও তিনি জীবিত ছিলেন। তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় অত্যাচার করতে করতে। তাঁর গায়ে পেরেক বিদ্ধ করে সেই ছবি খবরে ছাপানো হয়।

খুঁটির সাথে বেঁধে ক্ষত-বিক্ষত করা হয় তাঁর লাশকে। জগৎজ্যোতির মা-বাবাকেও ধরে আনা হয় বিভৎস লাশ দেখাতে।

এই বীরের মৃত্যু'র পর স্বাধীন বাংলা বেতারে ঘোষিত হয়েছিল তাকে দেয়া হবে সর্বোচ্চ খেতাব। কিন্তু ভাটির সাধারণ মানুষ এখনো জানে না কি কারণে জগৎজ্যোতিকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রধান করা হয়নি।

আজ ১৬ নভেম্বর ২০১৭। আজ হয়তো জানা যেতেই পারে কেন তাকে স্বাধীনতার পরর্বতে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়নি।

বাবা জীতেন্দ্র চন্দ্র দাস ও মা হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র জগৎজ্যোতি দাস, জন্ম ২৬ এপ্রিল, ১৯৪৯ সালের । জলের রাজ্যে হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রাম জন্ম নেওয়া ২১ বছর বয়সি জগৎজ্যোতি ১৯৭১ তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে হাওরের মানুষকে যে মুক্তির স্বাদ দিয়েছিলেন। তা পৃথিবীর হাজার তরুনকে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা দিত।

কিন্তু আমরা বঞ্চিত করেছি কোটি কোটি তরুনকে জগৎজ্যোতির ইতিহাস জানা থেকে। নতুন প্রজন্ম হয়ত জানবে না জলসুখা গ্রামের তরুন জগৎজ্যোতি মাতৃভূমির স্বাধীনতার স্বপ্নকে বাস্তব করার অন্যতম নায়ক।

বীরশ্রেষ্ঠ অথবা বীরবিক্রম নয় পদক দিয়ে কেউ আজ হয়ত জগৎজ্যোতিকে স্মরণ করবে না।কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় লড়াইরত প্রতিটি যোদ্ধাই অক্ষরিক অর্থে একজন জগৎজ্যোতি।

জগৎজ্যোতি রাষ্ট্র তোমাকে কি খেতাব পদক দিয়েছে কি নিয়েছে তা জানতে চাই না। শুধু জানি জগৎজ্যোতিরাই বাংলাদেশের ভিত্তি। জগৎজ্যোতিরা দুনিয়ার প্রান্তে প্রান্তে মানুষকে মুক্তির স্বপ্ন দেখায়, মুক্তির স্বাদ দেয়

#জগৎজ্যোতি

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×