somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ আর ইলিশের কারবারিদের জন্য ভালবাসা।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলিশ খাবেন
নাকি চায়না ইলিশ?

ঢাকা টু মাওয়া।
শুধুই ইলিশ খেতে গিয়েছি তা নয়। মাঝে মাঝে রাতে বাসায় ফিরতে ইচ্ছে হয় নি। কখনোবা দেখতে চেয়েছি কত প্রবল ঝড়ের তান্ডব বয়ে যায় পদ্মার বুকে।

জাহাঙ্গীর ভাই বছর ৫/৬ আগে তার সাথে পরিচয়। আমি ফেরির কাছে বসে আছি। বৃষ্টির পানি মাথায় পড়লে আমার মাথা ব্যাথা করে। আমি তাই বৃষ্টি এড়িয়ে চলি। এই রোগটা আমার আগে ছিল না। শহরে এসে ভর করেছে।

বৃষ্টি থেকে মাথা বাঁচাতে গিয়ে এক হোটেলে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয়। সারারাত আমি পার করেছিলাম তার সাথে গল্প করে। তারপর যখনই যেতাম তখনই মাছ বাছাই, কাটাকাটি, রান্না সবকিছুতে তার পাশে দাড়িয়ে গল্প করতাম।

জাহাঙ্গীর ভাই হল। ইলিশ বস।
অর্থাৎ ইলিশের স্বাদ, মান, গুণ আর রান্না নিয়ে তাকে গুরু বলা ছাড়া উপায় নেই।

তার বাড়ি বরিশাল। পেশায় ছিলেন পদ্মায় ইলিশ শিকারি। ইলিশ শিকারি থেকে তিনি চলে আসলেন মাওয়া ঘাটের এক হোটেলের কারিগর হিসেবে।

জাহাঙ্গীর ভাইয়ে আমি ভিন্ন ক্রেতা। সবাই ইলিশ খেতে যায়। আমি তার কাছে যেতাম ইলিশের নাড়িভুরি খেতে। তিনি ইলিশের নাড়িভুড়ি আর বেগুন দিয়ে অসাধারণ রান্না করেন। আমার জন্য ইলিশের নাড়িভুড়ি জমা করে মাঝে মাঝে ফোন দিতেন। চলে আসেন ভাই।

তার ডাক ফেলতে পারিনি আমি কখনোই। তাই পূণিমা বা চাঁদহীন ঘুটঘুটে অন্ধকার রাতে আমি মাওয়া ছুটেছি পদ্মা, ইলিশের স্বাদ আর তার সাথে আড্ডা দিব বলে।

Gobinda Paul Rakhal ছেলেটা যখন ভাল ছিল। তখন তাকে একবার রাত ২টার দিকে ইলিশ খাওয়াতে নিয়ে গিয়েছিলাম মাওয়া ঘাটে। সেই গোবিন্দ এখন আর ভাল নেই। সে আমাকে আগে মত খাওয়ায় না।

তবে যারা মাওয়া ঘাটে ইলিশ খেতে যাবেন তারা খেয়াল রাখবেন। ইলিশ খাচেছন নাকি চায়না ইলিশ খাচ্ছেন। কারণ ৬০টাকা দাম দিয়ে যা বিক্রি হয় মাওয়া ঘাটে তা ইলিশ নয়। সার্ডিন, চৌক্কাকে ইলিশ বলে চালিয়ে দেয়। জাহাঙ্গীর ভাই এই ইলিশকে বলেন চায়না ইলিশ। কেউ কেউ অবশ্য প্ল্যাস্টিক ইলিশও বলে।

তাছাড়া দোকানগুলোর পাশে দাড়ালে যে ইলিশের গন্ধ পান। তা কিন্তু এডিট করা। বেগুন অথবা শুকনা মরিচে কিংবা আপনার ভাতে ঢেলে দেওয়া তেলে যে ইলিশ, ইলিশ গন্ধ পান তা এডিট করা। এই এডিট করা গন্ধ নিয়ে একদিন জানাব।

দলেবলে গেলে পুরো আস্ত ইলিশ কিনে খান। তবেই আসল ইলিশের স্বাদ পাবেন।

কি করে ভাল ইলিশ চিনবেন?

১. লেজ সরু আর পেটটা মোটা । দেখতে নৌকার মত কিছুটা
২. ভালো ইলিশ রূপার মতো ঝকঝক করবে
৩.লেজের উপরের অংশ কিছুটা গোল হবে
৪.স্বাদের ইলিশের ঘাড় মোটা
৫. সমু্দ্রের ইলিশ স্বাদ কম, স্বাদের ইলিশ নদীতে হয়
৬. সারা দেহ রূপালী হলেও স্বাদের ইলিশের কানকা/কানকোর কাছে কিছুটা সোনালী হবে।
৭. চোখ হবে সচছ।
৮. কাটার পর মাছে ভিতরের অংশ সাদা হবে।

জাহাঙ্গীর ভাই। ইলিশের নাড়িভুড়ি দিয়ে বেগুন ভর্তা, নাড়িভুড়ি দিয়ে বেগুন ভাজি, ইলিশের লেজ দিয়ে বেগুনের বিশেষ তরকারী রান্না করেন। তবে তা রান্না করে একদিন রেখে দিতে হয়।

কি করে যাবেন মাওয়া?
গুলিস্থান/বাবুবাজার/পোস্তাগুলা থেকে বাসে।
আর ২০২২ কমলাপুর থেকে ট্রেনে যেতে পারবেন।

তবে যখনই যান। দামাদামী করে খাবেন। ঘাটের ইলিশের যেমন ভরসা নেই। তেমন দামেরও। জিজ্ঞাসা করে খেলে এক দাম, না করলে আর এক দাম।

ইলিশ ধরার নিষিদ্ধ সময় ইলিশ খেতে চাইবেন না। যখনই সময় পান রাতে মাওয়া ঘাটে যান। শান্ত পদ্মা, অশান্ত পদ্মার ঘাটে বসে ইলিশ খান।

আমার আর জাহাঙ্গীর ভাইয়ের রাত দুপুরে আড্ডা হয়। রাজনীতি, অর্থনীতি নিয়ে।
ওমর সানী যে সিনেমা থেকে বিলিন হয়ে গেছে তা নিয়েও।

ইদানিং পদ্মা পাড়ে ইলিশ ভাজাভাজির এই মানুষ পেশা নিয়ে সংকিত। কারণ পদ্মা সেতু হবার পর হয়ত মানুষগুলো আর ক্রেতা পাবে না। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনে সেতুর খরচ আরো কয়েক কোটি টাকা বেড়ে যাক।

আমি মানুষগুলোর পেশার নিরাপত্তা চাই।
ইলিশ আর ইলিশের কারবারিদের জন্য ভালবাসা।
#ইলিশ খান, #ইলিশ বাচাঁ

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১

নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০

আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×