somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

পাখির রাজা ঈগলের কথা

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিন আমেরিকার আমাযান অরন্যে হারপি ঈগলের বাস। একটি স্ত্রী হারপি তার বিশাল নখ দিয়ে ছয় কেজি ওজনের একটি স্লথ অনায়াসে তুলে নিয়ে আনায়াসে ৬০ ফুটের বেশি খাড়া ঊরে যেতে পারে। আমাদের উপমহাদেশের প্যালাসের সমুদ্র ঈগল ও প্রায় ছয় কেজি ওজ়ন নিয়ে অনায়াসে উরতে পারে। স্টালারের সমুদ্র ঈগল এর ওজন যদি ৯ কেজির কাছাকাছি হয় তবে অনায়াসে সে ৯ কেজ়ি ওজন বহন করে ঊড়ে যেতে পারে।

পৃথিবীতে যত ধরনের শিকারী পাখি আছে ঈগল তার অন্যতম। এরা প্রানী বিজ্ঞানের শ্রেনী বিন্যাস অনুসারে ‘ফ্যালকনিফরমিস’ বর্গের অন্তর্ভুক্ত। ঈগল দিনচর অর্থ্যাৎ এরা দিনের বেলা শিকার ধরে। সবমিলিয়ে স্বভাব ও বৈচিত্র অনু্যায়ী ঈগল মোটামুটি চারভাগে ভাগ করা যায়।
১। সি ও ফিশ ঈগল
২। স্নেক ও সারপেন্ট ঈগল
৩। হারপি ও ক্রেস্টেড ঈগল
৪। বুটেড ঈগল


১। সি ও ফিশ ঈগলঃ এক মাত্র দক্ষিন আমেরিকা ছাড়া গোটা দুনিয়ার আকাশ এর বিচরন ক্ষেত্র। নাম শুনেই বুজা যায় এদের এক মাত্র খাদ্য মাছ। কিন্ত মাছ ছাড়াও যে এরা কিছু খায়না এমন না কিন্তু, সুযোগ পেলে এরা কোন কিছু ছেড়ে কথা বলেনা। আফ্রিকার ফিশ ঈগলের ব্যাপার বড় আজব। নাছোড়বান্দার মত একনাগাড়ে ডাক্তে থাকে। এই জন্য এদের ভয়েস অভ আফ্রিকা বলা হয়।

২। স্নেক ও সারপেন্ট ঈগলঃ থাকে আফ্রিকা ও এশিয়ার বনভূমিতে। বুজতে অসুবিধা হয়না এদের নামের মধ্যেই লুকিয়ে আছে এদের খাদ্য স্বভাব। এদের অস্বাভাবিক তীক্ষ্ণ নজর আর শক্তিশালী পা দুটো থেকে কোন বিষধর সাপ ও রেহাই পায়না। পাদুটো হাটুর গোড়ালি থেকে পালক বিহীন হলেও ঘন আঁশে ঢাকা। পেটের দিকের পালকও বেশ পুরু। এ সব ব্যাবস্থা শুধু সাপের কামড় এড়ানোর জন্য।

৩। হারপি ও ক্রেস্টেড ঈগলঃ পৌরানিক পক্ষীকন্যা হারপির নাম অনুসারে এর নামকরন করা হয় হারপি ঈগল। পক্ষীরাজ্যে স্ত্রী হারপি যেন আস্লেই এক দানব। কারন এদের মত বলবান পাক্ষী আর কি আছে প্রকৃতিতে? এর পা দুটো বেশ মোটা কিছুটা মানব শিশুর হাতের মত। পায়ের আঙ্গুল গুলো লম্বা আর মোটা দেখলেই গা ছমছম করে ওঠে। বাদর, স্লথ ইত্যাদি প্রানী এদের দেখলেই পালাই পালাই করে। একটি হারপি ঈগল উড়ন্ত অবস্থায় একটুও না থেমে কিভাবে একটি স্লথ শীকার করে দেখলেই গায়ে কাটা দেবে।

৪। বুটেড ঈগলঃ এশিয়া, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা জুড়ে বুটেড ঈগলের বিশাল সাম্রাজ্য। এরাই একমাত্র ঈগল যাদের পায়ের গোড়ালি পর্যন্ত পশমে ঢাকা থাকে। দেখে মনে হয় গামবুট পরে আছে তাই এদের এই রকম নাম। সারা পৃথিবীতে নয় ধরনের বুটেড ঈগল দেখা যায়। ছোট ব্যঙ থেকে শুরু করে সবই এদের খাদ্য।

নিকোবর দ্বীপের মেগাপড পাখিকে সরিয়ে রাখলে পাথির জগতে ঈগলই সব থেকে বড় বাসা বানায়। বেশির ভাগ ঈগল একই বাসা বার বার ব্যবহার করে। বছরের পর বছর এই বাসা মেরামত করে চলতে থাকে দেখতে দেখতে বাসাটি এক প্রকান্ড আকার ধারন করে।

বেশির ভাগ ঈগল একটি বা দুটি ডিম দেয়। সাধারনত স্ত্রী ঈগল ডিমে “তা” দেয়। ৪৩ দিন ব ৪৯ দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। আর তখনই বুটেড ঈগলের অনেক প্রজাতির মধ্যে অদ্ভুত সব ব্যাপার ঘটে। বাসায় যদি দুটি বাচ্চা থাকে তা হলে কেঊ কাউকে সহ্য করতে পারে না। তুমুল লড়াই চলে সবল শাবক দূর্বলকে হত্যা না করা পর্যন্ত লড়াই চলতে থাকে।

ঈগল সচারচর মানুশের শত্রু নয়। বরং সে কিছুটা বন্ধুর কাজ করে থাকে। এরা ইদুর, খরগোশ, প্রভৃতি ফসল বিনষ্টকারীদের খেয়ে ফসলের ক্ষতি রোধ করে। অন্যদিকে পচা গলা প্রানী খেয়ে প্রকৃতির ঊঠোন পরিস্কার রাখে। মানুষের অবিবেচকতায় আজ ফিলিপিন্সের “মাঙ্কি ঈগল” বিপন্নপ্রায় সারা জঙ্গল খুজেও এদের আর ১০০ র বেশি দেখা যাবেনা। “মাদাগাস্কার সারপেন্ট ঈগল” ৯১৫০ সালের পর আর দেখা যায় নি। আমদের দেশের “হিমালয়ান গোল্ডেন ঈগল” আজ বিপন্ন প্রানীর তালিকায়।

পূরান আর লোক কাহিণীতেও আছে ঈগলকে নিয়ে কত গল্প। রামায়নের জ়টায়ূ আর আরব্যরজনীর রক পাখি কিন্ত ঈগলের ভিন্ন রূপ। রোমান দেবরাজ জুপিটারের সাথে ঈগলের সম্প র্ক নাকি নিবিড়। হ্যাইডাস, ক্কাকুইটল, টসিমশিয়ান উপজাতির কাছে ঈগল কিন্ত অত্যান্ত পবিত্র প্রানী। আরবরা ঈগল পোষে শিকার ধরার জন্য। তবে যেই যা বলুক না কেন আমার কাছে ঈগল হল পাখির রাজা।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেও ফিরে আসা যায় ..

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে... ...বাকিটুকু পড়ুন

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

×