somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

নরকের মানচিত্র

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ম্যাপ অভ হেল” নামেই যার পরিচয়। নরকের মানচিত্র। দান্তের ডিভাইন কমেডি যারা পড়ছেন তারা জানেন এখানে নরকের বর্ননা কত ভয়াবহভাবে দেয়া হয়েছে। মুলতঃ দান্তের এই লেখা প্রকাশ হবার পর পরই খৃষ্টান সম্প্রদায়ের মাঝে ওই যুগে ব্যাপকভাবে চার্চে যাবার আকুলতা দেখা যায়।



অনেকের ই ভুল ধারনা আছে “ডিভাইন কমেডি” র ব্যাপারে। অনেকে ভাবেন যেহেতু এখানে কমেডি শব্দটা আছে এটা বোধ হয় স্যাটায়ার বা মজার কোন বই। আসলে এটা সম্পূর্ন ভুল ধারনা। মধ্যযুগে ইটালিয়ান সাহিত্য দুই ধারায় বিভক্ত ছিল ট্র্যাজেডি এবং কমেডি। ট্র্যাজেডি টাইপের লেখানি ছিল উচ্চ মার্গীয় আর লেখা হত ফর্ম্যাল ভাবে আর কমেডি প্রতিনিধিত্ব করত তৎকালীন পরিভাষায় নিম্ন মানের সাহিত্যকে আর লেখা হত কথ্য ভাষায়। অনেক টা আমাদের “আলালের ঘরের দুলাল” এর মত।

ডিভাইন কমেডির লেখক দান্তে অলিঘিয়েরি। এখন কার ইতালি তখন বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। দান্তে ফ্লোরেন্স এ জন গ্রহন করেন ১২৬৫ সালে আর মারা যান ১৩২১ সালে।



বিশ্ব সাহিত্যর অন্যতম অসাধারন এই লেখাটা তিন ভাগে বিভক্ত, ইনফার্নো, পারগেতোরিও আর পারদিসো। এটা ১৪২৩৩ লাইনের একটা মহাকাব্য। আসলে এই ডিভাইন কমেডির আগে ধর্মের নরকের বর্ননা এত ডিটেইলস আর কারো লেখায় আসে নি। রাতারাতি দান্তের নরক মানুষের কল্পনাকে বাস্তবতায় রূপ দেয়।



ধর্মীয় বই ছাড়া আর কোন বই শিল্পকলা, সাহিত্য আর সঙ্গীতের ওপর এত বেশী প্রভাব বিস্তার করতে পারে নাই।

এটি প্রকাশ পাবার পর গত সাতটি শতাব্দী যেভাবে শিল্প সাহিত্যকে প্রভাবিত করেছে আর কোন লেখা সম্ভবতঃ এত প্রভাবিত করতে পারে নি। লংফেলো, চসার, মার্ক্স, বালজাক, বোর্হেস এমনকি বেশ কয়েকজন পোপ ও এটাকে ভিত্তি ধরে নিয়ে লেখা লেখি করেন।

মন্তেভারদি, চায়কোভকস্কি, লিসজিৎ, ওয়াগনার, পুচ্চিনি সৃষ্টি করে গেছেন মহান কিছু সঙ্গীত। আধুনিক অনেক ভিডিও গেমস এই দান্তের ডিভাইন কমেডির নরকের বর্ননায় অনুপ্রানিত।

সিষ্টিন চ্যাপেলের স্রষ্টা মাইকেল এ্যাঞ্জেলো ও কিন্তু এই দান্তের ডিভাই কমেডি দ্ধারা প্রভাবিত ছিলেন। সিষ্টিন চ্যাপেলের বেদীর ওপর এ্যাঞ্জেলো যে ছবি একেছেন তাও ইনফার্নোর তৃতীয় ক্যান্টো দ্ধারা অনুপ্রানিত হয়ে।

চিত্র শিল্পী বত্তিচেল্লী। সান্দ্রো বত্তিচেল্লী। রেনেসার কেন্দ্র বিন্দু ফ্লোরেন্স এ বত্তিচেল্লীর জন্ম ১৪৪৫ সালে। অসংখ্য জগৎ বিখ্যাত ছবির স্রষ্টা। তবে সমালোচকদের মতে তার সেরা কাজ লা মাপ্পা দেল ইনফার্নো বা ম্যাপ অভ হেল।



দান্তের বিভীষিকাময় নরকের ছবি ভুগর্ভস্থ ফানেলের আকারে একেছেন বত্তিচেল্লি। আগুন, সালফার, নর্দমা, দানবে পরিপূর্ন একটি ফানেল যার একদম নীচে প্রানকেন্দ্রে শয়তান নিজে। ভয়ঙ্কর তিন মাথা বিশিষ্ট লুসিফার তার তিনটি মুখ দিয়ে তিন জন মানুষকে খাচ্ছে।

পুরা ছবিটা নয়টি স্তরে বিভক্ত। পাপীদের পাপের ভয়াবহতা অনুসারে এক এক দল এক এক স্তরে ঠাই পেয়েছে। একবারে উপরে কামুক দের জন্য। সেখানে দেখা যায় এক নারকীয় ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে মুলতঃ নিজেদের রিপু নিয়ন্ত্রন রাখার ব্যার্থতার প্রতীক হিসাবে এই ঝড়। তার ঠিক নীচেই পেটুকরা যাদের দেখানো মলমুত্রে নর্দমায় মুখ ঢুকিয়ে রাখা হয়েছে। অতিরিক্ত খাবার গ্রহনের শাস্তি। ভুলে যাবেন না আমরা মধ্যযুগের মানসিকতা নিয়ে আলাপ করছি। এর নীচে ধর্মদ্রোহীরা। এরপর আছে ঘুষখোররা। আছে বদরাগীদের জন্য আলাদা স্তর। ফ্রড, বিশ্বাসঘাতকদের জন্য ভিন্ন স্তর।

সর্বশেষে, যে মানুষটা দান্তের ডিভাইন কমিডি আর বত্তিচেল্লীর চিত্র দ্ধারা অনুপ্রানিত হয়ে বিশ্ব সাহিত্য কে নাড়া দিয়ে গেলেন তিনি আর কেউ না দ্যা দ্যা ভিঞ্চি কোড এর লেখক ড্যান ব্রাউন তার “ইনফার্নো” বইর মাধ্যমে। আমার এখানকার অধিকাংশ তথ্য উনার বই অবলম্বনে। ড্যান ব্রাউন মানেই নিঃশ্বাস আটকে পড়া শুরু করা।

৩৬টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×