
যে মানুষটি যুদ্ধে উপস্থিত না থেকেও প্রতিটি মুক্তিযোদ্ধার মনে তার ইস্পিত দৃঢ় ইচ্ছা বপন করে স্বাধীনতা যুদ্ধের অবিসংবিদিত নেতা হিসাবে নিজেকে নিজ গুনে প্রতিষ্ঠিত করেছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুটো ছবি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আজকে সাধারন মুক্তিযোদ্ধাদের কিছু ছবি দিয়ে আমার এই মুক্তিযুদ্ধের ছবি ব্লগ।

রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ ই মার্চের সেই ভাষনের পূর্বে চিন্তামগ্ন বঙ্গবন্ধু
হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না।।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দ্বীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারন মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানীর বুকে
স্মৃতি বেদনার আখি নীরে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না।

২৪শে মার্চ ১৯৭১ঃ ঢাকার রাজপথে শিশু কিশোরদের মিছিল

মার্চ ৭১ঃ অস্ত্র হাতে ঢাকার রাজ পথে নারীদের মার্চ পাষ্ট এবং ট্রেনিং

যশোরের জনগন এবং ইপিআর

দিনাজপুরে ই পি আর এর প্রতিরোধ

প্রাথমিক প্রতিরোধে সশস্ত্র জনগন

রনাঙ্গন অভিমুখে মুক্তিযোদ্ধা

ঢাকার ক্রাক ডাউনের খবরে যার যা আছে তাই নিয়ে বেড়িয়ে পড়ছে সাধারন মানুষ

পাকবাহিনীর ধ্বংসযজ্ঞে সীমান্ত অভিমুখে সাধারন মানুষ

ভারতীয় আশ্রয় শিবিরে নাম তালিকাভুক্ত করছে আশ্রয়প্রার্থীরা

মুক্তিযোদ্ধা হিসাবে নিজের নাম তালিকাভুক্ত করছে একজন কিশোর

ট্রেনিং ক্যাম্পের প্যারেড গ্রাউন্ডে প্যারেড রত মুক্তিযোদ্ধারা

৭ নং সেক্টরের একটি প্রশিক্ষন ক্যাম্প

বিভিন্ন সেক্টরে ভারী অস্ত্রের প্রশিক্ষন

৪ নং সেক্টরের একটি ক্যাম্পে প্রশিক্ষনরত মুক্তিযোদ্ধারা

শিশু মুক্তিযোদ্ধারা এবং এক দম নীচে ডান দিকে ভারতের দেরাদুনে প্রশিক্ষনরত মুজিব বাহিনী

প্রশিক্ষন শেষে ৬ নং সেক্টরের একদল মুক্তিযোদ্ধা

ভারতের কল্যানী ক্যাম্পে নারী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন

১১ নং সেক্টরে মুক্তিবাহিনীর সুবেদার হাকিমের নেতৃত্বে রনাঙ্গনের দিকে মুক্তিযোদ্ধারা

২ নং সেক্টরের ক্রাক প্লাটুন অন এ্যাকশান

বিভিন্ন রনাঙ্গনে মুক্তিযোদ্ধারা অগ্রসর হচ্ছে

৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা সন্মুখযুদ্ধে পাকিস্তানী সেনাদের চার্জ করতে এগিয়ে যাচ্ছে।

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
উৎসর্গঃ সেই সব মুক্তিযোদ্ধাদের যাদের জীবনের বিনিময়ে আমার একটা স্বাধীন দেশ পেয়েছি।
ছবি কৃতজ্ঞতাঃ "সংগ্রাম থেকে স্বাধীনতা" মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


