হিরন পয়েন্ট থেকে নীলকমল খাল দিয়ে চলতে চলতে খালের দুধারের বনের অপূর্ব দৃশ্য দেখার আনন্দই আলাদা। এই এলাকাতে সুন্দরী , কয়রা, গোলপাতা, হাতাল, জানা আর গোরান গাছ এই এলাকাতে প্রচুর দেখা যায়।
হিরন পয়েন্ট বা নীলকমল এলাকাতে বন বিভাগের রেস্ট হাউজ আছে। সেখান থেকে বোটে খাল পার হয়ে অন্যপাড়ে গেলে বনের ভিতর দিয়ে ভুমি থেকে উঁচু ঢালাই করা এক কিলোমিটারের মত ওয়াক ওয়ে আছে। সেখান দিয়ে হেঁটে বনের দৃশ্য দেখা যায়।
নীলকমল খাল পশুর চ্যানেলে মিলিত হয়ে সাগরের দিকে ধেয়ে চলে। নদী চলে নিরবধি আর আমরা মাঝে মাঝে তার বুকে ভেসে বেড়াই সুখের আশায়।
দুপুরে এখন এই মে মাসে অনেক রোদ আর গরম , এই গরমে হরিণেরা গাছের ছায়ার নীচে বিশ্রাম করে, চলার পথে মাঝে মাঝে হরিণদের দেখা যায়। বাঘ দেখা এখানে বেশ দুর্লভ।
ছবিগুলো সুন্দর বনের নীলকমল খালের দুপাশের দৃশ্য, আলাদা করে কিছু তাই লিখলাম না।
















সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



