
শান্তির, সমতার মিছিল চলছে আমেরিকাতে
কালোদের জীবনের দাম আছে শ্লোগানে মুখরিত রাজপথ
অনেক প্ল্যাকার্ড নিয়ে মানুষের ঢল, দিনে রাতে।
তাঁদের শ্রমে ঘামে আজকের এই আমেরিকা
সুদুর আফ্রিকা থেকে,
শত কষ্ট যাতনা গায়ে মেখে,
তাঁদের আনা হয়েছিল
কত বুক খালি করে
কত হাহাকার কান্নার রেশ ধরে।

বহুদিন ধরে তারা এখানে এই দেশে
তাঁদের শেকড় এখন এখানে প্রোথিত
তাঁদের রক্ত ঘামের দামে তারা আজ নিজ বেশে
তাঁদের জীবনের দাবী প্রতিষ্ঠা করতে এখন ও ঝরছে প্রান
দাস প্রথা বিলোপের কালে তারাই তো জীবন করেছিল দান,
সেই স্মৃতি আজও রয়ে আছে অম্লান।
এখন তারা স্বাধীন, স্বাধীন এই দেশে,
তারা সেই স্বাধীনতার স্বাদ চায় প্রানভরে
সম্মান চায়, সম অধিকার চায় বর্ণ গোত্র নির্বিশেষে।
তাঁদের সাথে এবার জেগে উঠেছে সবাই
এক হয়ে, এক মন নিয়্ এই শতাব্দীতে
করোনার মহামারী উপেক্ষা করে
শান্তির পতাকা হাতে ধরে,
রাজপথে সাম্যের গান নিয়ে
সাম্যের জয়গান প্রতিষ্ঠা করতে চায় জীবন দিয়ে।।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


