এবার পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ধান কে বাঁচানো গেছে, এতে কৃষকের মুখে হাসি এসেছে, সবাই মিলে পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে যে কোন বিপদ মোকাবিলা করা সম্ভব।

গেল বার ধানগুলো তলিয়েছে ঢলে
এবারে সে ঘটনা আবারো কি চলে,
ধাক্কা খেয়ে ছিল হারিয়ে সব তার
শিক্ষা নিয়েছিল দুঃখকে হারাবার।
আগে থেকে জানতে যখনি পেল
সময়ের আগে তাই প্রস্তুত হয়ে গেল।
ধাপে ধাপে প্রস্তুতি নিয়েছিল সব এবার
মাঠে নামে সকলে জিতবে হবে না হার।
কৃষকের মুখে হাসি কান্নার করোনায়
দশে মিলে লেগে গেলে বিপদ যে হেরে যায়।
সামনে আসলে দুর্দশা হাহাকার
প্রস্তুত হতে হবে সবে মিলে এইবার
নিরাপদ খাদ্য - ক্ষুধাকে জয় এবার
এব্যাপারে কোনভাবে হবে না কোন ছার
অর্থনীতি আজ হাজার বাধার মুখে
তারপর ও মানুষেরা থাকে যেন দুখে সুখে।।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


