
খার্তুমের শহরবাসী নীল নদের তীরে
সন্ধ্যা বেলায় বেড়াতে আসে জনগণের ভিড়ে।
নদীর পাড়ে খেলাধুলা, খাওয়া দাওয়া চলে
আনন্দেতে সন্ধ্যা কাটায় বেড়ায় দলে দলে।
গল্প গুজব হেসে খেলে খেলা ধুলা করে
সন্ধ্যা বেলার শীতল বাতাস লুটায় নদীর ধারে।
দিনের শেষে ক্লান্ত হলে নদীর পাড়ে এসে
শান্তি পেতে চায় সকলে নীল কে ভালবেসে।
দিনের বেলা তপ্ত মরু লু হাওয়া বয়ে যায়
বিকেল বেলায় শীতল বাতাস, মন বেড়াতে চায়।
সুদানের রাজধানীতে উন্নয়নের ঢেউ
পারবেনা থামাতে এ জাগরন কেউ।
রাজধানী খার্তুমে ভাংগা গড়া চলছে
উন্নয়নের চাকা এগিয়েই চলছে।
মরুভূমি উষর এখন সবুজ করার জন্য
গাছ লাগালে সবুজ হবে, সুদান হবে ধন্য।
পিচ ঢালা রাজপথ খার্তুম শহরে
বেরিয়ে আনন্দ পাবে দল বল বহরে।
বড় বড় মার্কেটে চলে যাও বলছে
ঠাণ্ডা পরিবেশে কেনাকাটা চলছে।
নীলনদ খার্তুম সবমিলে বারবার
প্রকৃতি আপন করে সবকিছু একাকার।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



