
ছোট্ট কুয়েত দেশ, তেলের উপর ভাসছে
শ্রমিকেরা সেই দেশে কাজ নিয়ে আসছে।
মানুষ অনেক কম, অর্থ রাশি রাশি
প্রাচুর্য চারিদিকে আছে, সুখ হাসি হাসি।
কুয়েতের ধূলিঝড়, চারিদিকে বালু হায়
ঘর থেকে বের হওয়া, হঠাৎ থমকে যায়।
মরুময় দেশটা তপ্ত বালুকাময়
রাত হলে ঠাণ্ডা, শীতল বাতাস বয়।
সাগর তীরে বিকেল বেলা, সকলে জড় হয়।
খবুজ দাজাজ খেয়ে, মাতোয়ারা হয়ে রয়।
নামী দামী সব কিছু পাবে এই শহরে
উটের কাফেলা আছে বেদুইন বহরে।
মরুময় পরিবেশ, বেদুইন সব আছে
আধুনিকতার সাথে, রয়েছে এক পাশে।
ইরাকের সাথে হল সংঘাত একবার
আমেরিকা ছিল পাশে তাঁদের হলোনা হার।
আলোতে আলোকিত কুয়েত এখন যাও
নতুন করে দেখো, প্রাচুর্যের স্বাদ নাও।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



