
কুত দি ভোয়ার পাশেই ঘানা, প্রতিবেশী দেশ
যুগযুগ ধরে তারা সুখে ছিল বেশ।
ঘানার জনপদ- শম্পা, বন্দুকু শহরের পাশে
সেখানে যেতে হলে বনপথ আছে।
দুদেশের সীমান্তে প্রহরীরা থাকে
এই বাজারে কুত দি ভোয়ার সব কিছু রাখে।
দুটি দেশ পাশাপাশি তবু এক নয়
ফরাসী আর ইংরেজি বুলি তারা কয়।
একদেশে যুদ্ধ, শান্তি নাই
সুখে থাক প্রতিবেশী এই তো চাই।
কফি আনান ঘানার মানুষ বিশ্ব শান্তি নিয়ে
ঘানা বাসী গর্ব করে তার সুনাম দিয়ে।
আফ্রিকাতে ঘানা এখন প্রতিষ্ঠিত দেশ
সমস্যাতে এগিয়ে আসে, নিয়ে শান্তির রেশ।
ঘানা আরও এগিয়ে চলুক বিশ্ব এখন চায়
ঘানাবাসী বুক ফুলিয়ে এগিয়ে এখন যায়।।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



