
আমেরিকার ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে
ট্রেনে করে লেক ডিসট্রিক্ট গুলোর পাশ দিয়ে,
নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্তর পথে,
চাঁদের আলোতে লেকের শোভা দেখতে দেখতে
আকাশ চাঁদ আর নিরজন পৃথিবীর দৃশ্য উপভোগ করার ইচ্ছা
এখন ও রয়েছে আমার সাথে।
আরেকটা সখ ছিল - গ্রে হাউন্ডে করে আটলান্টিক উপকুল থেকে,
প্রশান্ত মহাসাগরের পাড়ে বেড়াতে যাব, বাস বদল করে,
নানা জনপদ দেখে দেখে।
শখ তো শখই, বাস্তবে তা মেলাতে হয়,
অনেক শখ হয়ত পুরন হবার নয়।
নিউইয়র্কের রাজপথের দৃশ্য একসময় একঘেয়ে লাগে
দুরের বনানীর দৃশ্য মনকে টানে,
দূর থেকে গাড়ি চড়ে দেখা সেই দৃশ্য গুলো
ছুয়ে দেখা কখন ও হয়কি কে জানে।
প্রকৃতি তার দানকে সাজিয়ে রাখে,
দূর থেকে তা দেখে আনন্দ নাও
কাছে থেকে অনুভবে যদিও না পাও
তবুওতা প্রকৃতির কাছে রাখা থাকে।
বিশাল আমেরিকার কতটুকুই কেবা দেখে
যা যা দেখে সেখান থেকে কিছু শিখে,
কেউ কবিতায় কেউ বা গদ্যে তা প্রকাশ করে
কেউবা মনের কোনে একান্তে তা ধরে।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



