এক জীবনের আশা
০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু একটা শব্দ চয়ন
প্রেমিকার দুটি নয়ন
ছড়ানো ভালবাসা,
এক জীবনের কত আশা।
নদীতে নৌকা চলে
হালকা বাতাসে দোলে
প্রেমিক প্রেমিকার পানে চায়,
মাঝি সুখের গান গায়।
আকাশে সাদা মেঘ
ঝড় এলে বাড়ে বেগ
ঝম ঝম বৃষ্টি নামে,
সুন্দর এই ধরা ধামে।
বনেতে ছোট এক পাখী
সারা বেলা ডাকা ডাকি
কত কথা কি যে বলে,
আনন্দে কলাহলে।
কত ফুল ফুটে আছে
নানা রঙ চারিপাশে
মৌমাছি উড়ে আসে,
প্রানের আনন্দে ভাসে।।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই...
...বাকিটুকু পড়ুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন