somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপাগো পার্ক, ফিনিক্স অ্যারিজোনা –ছবি ব্লগ

১৯ শে মে, ২০২৪ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা অ্যারিজোনার রাজ্যের ফিনিক্স শহরের টেম্পে শহরতলী ঘুরে দেখার জন্য বের হলাম। তবে বৃষ্টি থাকায় কোন দর্শনীয় জায়গাতে ঘুরতে পাড়ছিলাম না। তাই মলে ঘুরে ও কিছু কেনাকাটা করে সেখানেই লাঞ্চ সেরে নিলাম। বিকেল বেলা সুন্দর রোদ উঠল। ড্রাইভ করে চলে এলাম পার্কে। এখানে একটা পরিবার বারবিকিউ পার্টি করছে। পার্কটিতে ডেজার্ট বোটানিক্যাল গার্ডেন, ফিনিক্স চিড়িয়াখানা, অ্যারিজোনা হেরিটেজ সেন্টার, পিকনিক এলাকা, বেশ কয়েকটি ছোট হ্রদ, হাইকিং ট্রেইল, সাইকেল ট্রেইল ও একটি ফায়ার মিউজিয়াম আছে।
পাপাগো পার্ক অ্যারিজোনার রাজ্যের ফিনিক্স এবং টেম্পে শহরের একটি পৌর পার্ক। এটিকে ফিনিক্স পয়েন্ট অফ প্রাইড হিসাবে মনোনীত করা হয়েছে। পাপাগো পার্ক ফিনিক্সের একটি পার্বত্য মরুভূমির পার্ক যা প্রায় ১৫০০ একর এলাকা জুড়ে রয়েছে। টেম্পের অংশটিকে টেম্পে পাপাগো পার্ক বলে। পাপাগো পার্কের ভূতাত্ত্বিক গঠন একটু আলাদা। এই পার্ক এলাকায় দৈত্যাকার সাগুয়ারো ক্যাকটাস গাছ রয়েছে যা সাধারণত মরুভূমিতে দেখা যায়। এই ক্যাকটাস গাছের কাছে ছবি তোলা হল।
পাপাগো পার্কের স্বতন্ত্র লাল বেলেপাথরের ভূতাত্ত্বিক গঠনগুলি প্রায় ৬ থেকে ১৫ মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। এই ধরনের একটি গঠন হলো হোল-ইন-দ্য-রক। পাহাড়ের মাঝে একটা ফাঁকা জায়গা যা সময়ের সাথে সাথে গঠনে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমান রূপ নিয়েছে। এই জায়গাতে হাইক করে যাওয়া যায়। সময় কম থাকায় সেখানে যাওয়া হয়নি।
পাপাগো পার্কটি ১৮৭৯ সালে স্থানীয় মেরিকোপা এবং পিমা উপজাতিদের জন্য একটি রিজার্ভ হিসেবে মনোনীত করা হয়েছিল। আমেরিকার গ্রেট ডিপ্রেশনের সময় গভর্নর হান্ট ১৯৩২ সালে পাপাগো পার্কে একটি মাছের হ্যাচারি প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, পাপাগো পার্কে একটি যুদ্ধবন্দী জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত সেখানে ৩১০০ জন বন্দী ছিল। যুদ্ধের পর ১৯৪৭ থেকে ১৯৫১ সাল পর্যন্ত এই ক্যাম্প এলাকাটিকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখন এসব কিছুই নেই। পার্ক এলাকার দৃশ্য মনমুগ্ধকর চারিদিকে ঘুরে দেখলাম ও ছবি তোলা হল।










সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৪ দুপুর ১:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×