তোমাকে / আপনাকে বলছি,
ইচ্ছে করলেই কি ভাল থাকা যায় ? নিজে সাবধান হলেই কি বেঁচে থাকা যায় ? সেদিন শাহবাগে যারা আগুনে পুড়ে মারা গেল, তারা সবাই সাবধানী ছিল । কেউ রাজনীতি করতো না, অযথা বাইরে বেরুতো না, মিছিল-মিটিং এর তো প্রশ্নই আসে না । ওরা বাঁচতে পারেনি । সেই ছেলেটি : বিশ্বজিৎ, বাঁচতে পেরেছে ? পারেনি । আমরা রক্তাক্ত বিশ্বজিৎকে দেখেছি । আসলে বিশ্বজিৎ কোন একক তরুন নয়: বিশ্বজিৎ একটি প্রজন্মের নাম আর জ্বলছি আমরা সবাই ।
এক সময় মনে হতো, রাজনীতি না করলে কোন সমস্যা নাই:রাজপথে মরতে হয় না। কিন্তু এখন দেখি, সে কথা ভুল । আমি চাই বা না চাই, আমি রাজনীতির অন্তর্ভুক্ত । সেদিন যে ছেলেটি মারা গেল সে মিছিলে আসেনি ; চা খেতে রাস্তায় এসেছিল। একটি অপরিচিত গুলি তার মাথা ভেদ করে চিরতরে শুইয়ে দিয়েছে গরম রাজপথে ।
এ ক’দিনে শ’তিনেক মরেছে ...... আরো মরবে ।
পালিয়ে বাঁচার সুযোগ নেই । বিশ্বজিৎ পালাতে পারেনি, রবিন পারেনি, পারেনি আবু বকর ; পারবে না ছাপা্ন্ন হাজার বর্গমাইল । বাঁচার জন্য তাকে জাগতে হবে ................................................
রাজনীতিকে আর ঘৃণা নয় আসুন রাজনীতিকে ভালবেসে আঁকড়ে ধরি আর প্রতিরোধ করি ‘গদী দখল নিয়ে শাসক শ্রেণির নরযজ্ঞ ।’
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।