যারা প্রগতীর চাকা আটকে ধরে তারাই প্রতিক্রিয়াশীল । কালে কালে, পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এরা রং বদলায়, খোলস বদলায়, এমনকি প্রতিক্রিয়াশীলদের স্থায়ী কোন নামও নেই । কখনো কখনো জাতীয়তার আড়ালে, কখনো ধর্মের আড়ালে, কখনো ইতিহাসের কোন স্বর্নজ্জ্বল অধ্যায় ঘিরেও এরা তৎপর থাকে । কখনো এরা স্বাধীনতাকামীদের গলাচেপে হত্যা করে, কখনো এরা স্বাধীন দেশে ‘গদী’ দখলের জন্য অবাধে সংঘাত চালায় ।
কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রগতীর দরজায় আসতে পারে কি না, জানিনা । তবে সাময়িক প্রগতীর লেবাসধারীরা যে হরহামেশাই চিৎপটাং হয়ে প্রতিক্রিয়াশীল লাইনে পড়ে তার জলজ্যান্ত উদাহরণ বর্তমান পরিস্থিতি : একজন প্রগতিশীল মানুষ, আজীবন প্রগতিশীল নাও হতে পারে বরং কখনো কখনো প্রতিক্রিয়াশীলতার শিরোমনি হয় , ইতিহাসের বাস্তবতা এটাই শেখায় ।
প্রশ্ন হতে পারে, ‘কি করা উচিৎ অদূর অতীতের প্রগতিশীলদের ?’ কোন দ্বিধা না রেখে তাদের (বর্তমান প্রতিক্রিয়াশীলদের) কে ভাঁগাড়ে নিক্ষেপ করা উচিৎ । প্রতিক্রিয়াশীলদের রক্ষার প্রচেষ্টাও প্রতিক্রিয়াশীলতা ।
চলছে ডিসেম্বর মাস : বিজয়ের মাস । আমি বলি ‘আত্ম ত্যাগের মহিমায় ভাস্বর কিছু কাল’ । এ মাস আমাদের অধিকার আদায়ের শিক্ষা দেয়, সংগ্রামের আহ্বান জানায়, প্রতিক্রিয়াশীলদের মুখোশ উন্মোচনে তীব্র পদক্ষেপের দীক্ষা দেয় । কতিপয় ভণ্ডরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বায়ান্নোর একুশ, একাত্তরের ১৬ কে স্রেফ চাকচিক্যময় ‘শহীদ দিবস’ বা জমকালো আয়োজনে ‘বিজয় দিবস’ উৎযাপনে উৎসাহিত করে । তারা তরুনদের রাজনীতিতে আসা বন্ধ করতে এনএসফ (পাকিস্থানামলের সরকারি ছাত্র সংগঠন) স্টাইলে ছাত্র রাজনীতি কলঙ্কিত করে । এইসব ভণ্ডরা শহীদ মিনার বা স্মৃতিসৌধের পাদদেশে দাড়িয়ে, লাখ লাখ শহীদের রক্তকে পানির দরে বিক্রি করছে বিশ্ববাজারে ।
একাত্তরের নরঘাতক ‘কসাই কাদের’র ফাঁসি হয়েছে । তার প্রতিক্রিয়ায় ‘জামাতে ইসলামি’ সারাদেশে ত্রাসের রাজত্ব চালাচ্ছে । পুড়ছে ঘরবাড়ি, জ্বলছে মানুষের হাড় ।
অন্যদিকে,‘ মার্কিন-ভারতের মদদে ‘গদী’ দখল নিয়ে লীগ-বিএনপি’র সংঘাত, সারা দেশকে শ’পাঁচেক লাশ উপহার দিয়েছে।’
আসুন, এবারের ষোলই ডিসেম্বরকে উপভোগ নয় পালন করি, নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীলদের মধ্যে স্পষ্ট পার্থখ্যরেখা টেনে এগিয়ে যাই ...............মশাল মিছিল
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।