somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: এর ধান্ধাবাজি!!!!!!!!!

২৯ শে মে, ২০১২ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কয় টাকা বেতন পাই তা দিয়ে ঢাকা শহরে স্ত্রী সন্তান, মাকে নিয়ে ঢাকা শহরে থাকা খুবই কষ্টকর। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সঞ্চয়ের জন্য চেষ্টা করি। কিন্তু বিভিন্ন ব্যাংকের সঞ্চয়ের উপর মুনাফা দেখে ব্যাংকের প্রতি একটু আগ্রহ কমই ছিল। এ সময়ে অফিসের এক কলিগ বললেন রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: সঞ্চয় করলে অধিক পরিমাণ মুনাফা অর্জণ করা যায়। কিভাবে জানতে চাইলে আমাকে রিলায়েন্স এর অফিসে নিয়ে যায়। রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতিতে ১ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে মাসে ২ হাজার টাকা পাওয়া যাবে। মাসে ২ হাজার টাকা বিনিয়োগের কথা শুনে মনে একটু লোভ জেগেছিল হয়তো। তাই স্ত্রীর পরামর্শক্রমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করি। প্রতি মাসে ২ হাজার টাকা সময় মতোই ৬ মাস পেলাম। তখন আরও লোভ জেগেছিল যদি আরও টাকা বিনিয়োগ করতে পারি তাহলে অনেক টাকা আয় করা সম্ভব হবে। তাই রিলায়েন্সের ১০০ শেয়ার ১ লক্ষ টাকায় ক্রয় করে মাসে ১ হাজার টাকা করে রিলায়েন্সে সঞ্চয় করতে লাগলাম। গত ৩ বছর ১ হাজার টাকা করে সঞ্চয়ও করলাম।

কয়েকমাস অতিবাহিত হবার পর রিলায়েন্সের একজন অফিসার বললেন প্রতি মাসে টাকা না নিয়ে ৫ বছর পর এক সাথে টাকাটা নিলে বেশি লাভবান হবেন। তাই তার কথা মতো মাসিক ২ হাজার টাকা না নিয়ে জমা করতে থাকলাম।

হঠাত পারিবারিক কারণে টাকা প্রয়োজন হয়। তাই রিলায়েন্স বহুমুখী সমবায়ের ১০০ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেই। রিলায়েন্সে দরখাস্ত দেয়ার ৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত টাকা ফেরত না পাওয়ায় রিলায়েন্স বহুমুখী সমবায় সমিতি লি: এর উপর বিরক্ত হয়ে পড়লাম। অনেক টেবিল ঘুরেও আমার টাকা এখনও ফেরত পেলাম না।

আমার মতো অনেক শেয়ার হোল্ডার এবং লক্ষ টাকা বিনিয়োগে মাসিক ২ হাজার টাকা পাওয়া লোক রিলায়েন্সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রিলায়েন্স কোন টাকা ফেরত দিচ্ছে না।

লোভ করে যে পাপ করেছি তা এখন বুঝতে পারছি। অতি লোভে তাতি নষ্ট।

তাই অন্যান্য সকল পাঠক ও শুভানুধ্যায়িদের বলছি যেখানেই বিনিয়োগ করেন না কেন ভালো করে খোঁজ নিয়ে বিনিয়োগ করবেন। দেশটা এখন প্রতারকদের আশ্রয়খানা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×