somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমস্যা,এক তরফা ভালবাসায়

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতুলনীয়,অদ্ভুত,অদৃশ্য বা অসংজ্ঞায়িত অনুভূতির কথা বলতে গেলে যে জিনিসটা উদাহরন হিসেবে মাথায় আসে,তা হল ভালবাসা। একটা মানুষকে ভালবাসা তেমনকঠিন ব্যাপার নয়, কঠিন হল সেই ভালবাসার প্রকাশ করা বা তা অর্জন করা। চেনেন না,জানেন না, নিজের অজান্তে-ই ভালবেসে বসে আছেন ,কোন মানুষকে । এবং তাকে আপনারভালবাসা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে বুঝতে পারছে না বা তার প্রতি আপনার যেগভীর অনুভূতি ,সেটা আপনার প্রতি তার নেই ।
আর কিছুক্ষেত্রে সেটা আসেও না । তখন যে জিনিসের জন্ম নেই, তা হল ক্রোধ বা অভিমান ।
যা সবকিছুকে এলোমেলো করে রেখে দেয়। এক তরফা ভালবাসায় ক্রোধ খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে। আপনিএকজনকে আপনার ভালবাসার কথা জানালেন, আর সে তা প্রত্যাখ্যান করে দিল । সে যদি আপনারঅনেক ভাল বন্ধুও হয়, তাহলেও কিছুক্ষেত্রে নিজেকে ছোট মনে হতে থাকে। আপনি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুন , যতই আপনার ভালবাসার মানুষ থেকে দূরে থাকার চেষ্টাকরুন না কেন, সে যখন আপনার সামনে আসবে, আপনি সব ভুলে গিয়ে আবার তাকে ভালবাসতেচাইবেন । নিজের অজান্তেই তার কাছে নিজেকে সঁপে দিতে চাইবেন । বারংবার, তার খুশিরজন্য বা কোন অসুবিধায় নিজের ইচ্ছায় তাকে সাহায্য করতে চাইবেন, আপনি । স্বার্থ যদিওআপনার তার ভালবাসা অর্জন করার । কিন্তু ভালবাসা জিনিসটা হয়ত অদ্ভুত হবার কারনেইআপনি তাকে সাহায্য করে , নিজে আনন্দ পাবেন । কিন্তু , সাথে সাথে আপনি এটাও জানেনযে, আপনাকে সাহায্য, সহযোগিতা বা খুশি দেবার জন্য , আপনার ভালবাসার মানুষটিরবিন্দুমাত্র মাথা ব্যথা নেই । যেখানে আপনি তার জন্মদিনের একসপ্তাহ আগে তার মুখেহাসি ফোটানোর জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করছেন, সেই অনুপাতে সে আপনার জন্মতারিখকেন, পুরো নাম জানে কিনা তাও সন্দেহ! কিছুক্ষেত্রে আপনার ভালবাসার মানুষটিকে আপনারকাছেই স্বার্থপর মনে হবে এবং আপনার দিক থেকে এটা পুরোপুরি গ্রহনযোগ্য । কিন্তু তারদিক থেকে নয় । কারন, তাকে নিয়ে আপনার যেই ভালবাসার অদৃশ্য অনুভূতি জন্ম নিয়েছে , সেটা হয় তার মধ্যে নেই অথবা সে অন্য কাউকে ঐ অনুভূতির অন্তর্ভুক্ত করে ফেলেছে বা করতে চাচ্ছে, কিন্তু ব্যক্তিটি আপনি নন । এবং যদি তা হয়, তাহলে আপনার মধ্যে যে অনুভূতি বিরাজমান , তার মধ্যেও সেএকই অনুভূতির ক্রিয়াচক্র চলছে । এবং তার জায়গা থেকে তার মানুষটিও স্বার্থপর, তাকে নিয়ে তার মানুষটির কোন মাথাব্যাথা নেই । কিন্তু আপনার আছে, তাকে নিয়ে । কিন্তু তার আবার আপনাকে নিয়ে মাথাব্যাথা নেই ।
এইজন্যই হয়ত ভালবাসা অদ্ভুত ।
আর এই চক্রেরঅন্তর্ভুক্ত অনেকেই ...!!!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×