somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ধর্মমত নাস্তিকতার আলোকে

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক অন্ধ নাস্তিককে লিখতে দেখলাম, "ইসলাম নামের কুৎসিৎ ধর্মের সাথে আপোষ করে আমি যুদ্ধাপরাধির বিচার চাই না । রাজাকারের এমন বিচারের আমার প্রয়োজন নেই । কল্পকথার ধর্মের সাথে আপোষ করে রাজাকারের বিচার চাই না ।"
তার উদ্দেশ্যে বলবো, "ধর্মকে গালি দিয়ে এমন কি আদায় করে ফেলবেন দাদা? যেহেতু আপনি মানবধর্মে বিশ্বাসী সেহেতু মানুষের ভালো মন্দই বিচার করুন না। আপনি ধর্মকে বিশ্বাসই করেন না তাহলে কি সেটা নিয়ে কথা বলে নিজের সময় অপচয় করছেন না? আপনার দেখা কি এমন একজন মুসলিমও নেই যিনি ভালো মানুষ ছিলেন? আবার ধর্ম অবিশ্বাসী দের মাঝেও কি খারাপ মানুষ থাকতে পারে না? একটু ভেবে দেখবেন..."

আবার আরেকজন আরেকটু এগিয়ে বলছেন, "ধর্ম মানুষকে ধর্মান্ধ করে , আলোকিত করে না । এই পৃথিবীতে যারা আলোকিত মানুষ খোজ নিয়ে দেখুন তারা ধর্মান্ধ নয় ! আর যারা ধর্মান্ধ নয় তাদেরকে ধর্মের ভাষায় ধর্ম, মুনাফিক বলে ফতোয়া দিয়ে দিয়েছে বহুকাল আগেই । বিশ্বাষ না হলে কুরান হাদিস দেখুন । দু’নৌকায় পা রেখে যারা চলে তাদের সাথে এখানেই আমাদের নৈতিকতার ফারাক । আমি দীর্ঘ চল্লিশটি বৎসর ভেবেছি, এখন আপনি একটু ভাবুন । পৃথিবীতে একদিন আসবে যেদিন সমস্ত ধর্ম বিলীন হয়ে যাবে । হয়ত সেই দিন আসতে আরো কয়েক শ বছর অপেক্ষা করতে হবে । তবে আসবেই । তার একটা সুচনা না হয় আমরাই করলাম । আজ পৃথিবীতে ১৫০কোটি নাস্তিক রয়েছে ।"
তাকে বলতে চাই, "কই আমিতো ধর্ম বিশ্বাসী কিন্তু আমার ধর্ম আমাকে ধর্মান্ধ করে নি তো... কে ধর্মান্ধ হবে সেটা তার নিজস্ব ভাবনার উপরে নির্ভর করে। আমার ধর্ম আমাকে বলেনি ধর্মান্ধ হতে তাই আমি ধর্মান্ধ নই। এখন যদি কেউ ধর্মকে সামনে রেখে ব্যাবসা করে তাহলে সেটার দায় শুধুই তার, ধর্মের নয়। কেউ ধর্মের ভুল ব্যাখ্যা করে নিজেকে যদি ভুল পথে পরিচালিত করে তার দায় শুধুই তার, ধর্মের নয়।

আপনি ধর্ম বিশ্বাসী নন, তাই মানবতার কথা বলেন। ধর্মও মানবতার কথা বলে। আপনি পরোপকারে বিশ্বাসী ধর্মও পরোপকারে বিশ্বাসী। আপনার আমার নৌকা একটাই। এখানে দ্বিতীয় কোন নৌকা নেই। তফাৎ শুধু এতুকুই যে আপনি ধর্ম বিশ্বাসী নন আমি বিশ্বাসী।

পৃথিবীতে একদিন কোন ধর্মই থাকবে না সেটাও আমার ধর্মই আমাকে অনেক অনেক বছর আগেই বলে দিয়েছে। করুন না আপনি সূচনা ধর্মহীন জীবন পরিচালনা, ধর্ম তো আমাদের কাউকে জোর করছে না তাকে বিশ্বাস করার। প্রতিটা মানুষের কৃতকর্মের ফল তার নিজের। একথা আপনিও বলবেন আবার আমার ধর্মও বলে। তাহলে কেন ঐ ধর্মান্ধদের মতো আপনিও ধর্মের দোহাই দিচ্ছেন, যে ধর্মের কারনে মানুষ খারাপ হচ্ছে?"
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×