রাফিদের কাজের মহিলা, শেফালির মা, ঘর ঝারু দিতে দিতে রাফির দরজার সামনে এসে দেখে সেটা বন্ধ।
-ভাইয়া দরজাডা খোলেন। ঘর ঝাড়ু দিমু।
-এখন খোলা যাবে না। আমি ব্যাস্ত আছি।
-তাইলে কতক্ষণ পর আহি?
-না। আমার সময় লাগবে।
এরপর রাফি কার সাথে জেনো ফোনে কথা বলা শুরু করলো। শেফালির মা কান পেতে একটু শুনেই এক দৌড়ে রাফির আম্মার কাছে গেলো।
-আম্মা, ভাইয়া যে নেশা করে সেইটা কি আপনেরা জানেন?
-কি আবল তাবল বলছ?
-সত্য কইতাছি আম্মা। ভাইজান জানি কই থিকা টেবলেট কিন্না আনছে। অখন ঘরে বইসা দরজা আটকাইয়া রাকছে। আমারে ভিত্রে যাইতে দিলো না।
-তুমি কিভাবে জানলা?
-ভাইয়া কারে যেন ফুনে কইতাছিলো, "সাহস কইরা টেবলেট টা কিনাই ফালাইলাম"।
রাফির আম্মুর মুখটা কালো হয়ে গেলো। বুকটা কেমন জেনো কেপে উঠলো।
-তুমি সত্যি বলছ তো শেফালির মা?
-হ আম্মা। আমি নিজ কানে হুনছি।
রাফির আম্মু সাথে সাথে অর্পার কাছে ফোন দিলো।
-মা তুমি কোথায়?
-আমি বাসায় খালাম্মা। কেন?
-রাফির সাথে কি তোমার কিছু হয়েছে?
-নাতো। কেনো, কি হয়েছে?
-রাফি নাকি ওর ঘরের দরজা আটকিয়ে নেশা করছে।
-কি বলছেন খালাম্মা? রাফি অমন ছেলে না।
-আমাদের বুয়া নিজ কানে শুনেছে, রাফি জেনো কোথা থেকে কি টেবলেট জেনো কিনে এনেছে। এখন সেটা গুলিয়ে নাকি খাচ্ছে।
-আপনি চিন্তা করবেন না খালাম্মা আমি দেখছি।
রাফির আম্মার ফোন কেটেই অর্পা রাফিকে কল দিলো,
-তুই কোথায়?
-বাসায়। আমি ব্যাস্ত আছি। তোর সাথে পড়ে কথা বলছি।
-কি নিয়ে ব্যাস্ত বল আমাকে।
-আমি আজকে টেবলেট...
-কি!!! তুই টেবলেট খাওয়া শুরু করেছিস? তোর কি এমন কষ্ট যে এখন তোর টেবলেট খেতে হবে? কে তোকে ছেকা দিয়েছে? কার পাল্লায় পড়েছিস বল আমাকে ঠিক করে। ঐ পলক তাই না? আমি জানতাম ঐটা তোর বন্ধু না শত্রু। তোরে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তোর জীবন নষ্ট করে দিতে চাইছে। কতদিন বলেছি ঐ শয়তানটার সাথে মেশা বন্ধ করে দে। আমার কথা তো শুনলি না। এখন নিজের মৃত্যু নিজেই ডেকে আনছিস।
আর কি কি জেনো বলতেছিল অর্পা। রাফি লাইনটা কেটে দিয়ে নিজের নতুন ট্যাবলেট nexus7 এ টেম্পল রান 2 খেলা শুরু করলো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




