তুমি নেমে পড়েছ পরের স্টেশনে
তাই ট্রেন ফাঁকা।
গল্পেরা ছড়িয়ে আছে যে যার মতন
পাশে পাশে বাদামের খোশা।
এখনো খুলে আছে চটকানো বালিশ, গায়ে গন্ধ মাখা চাদর
বাথরূম মেখেছে আফটার সেভ,
কাছাকাছি বসা একটু নিরালা।
পায়ের ধুলো মেশেনি
আমার এঙ্কলেট খুলে পরে আছে বাঙ্কে
মোবাইল চার্জারে জড়ানো
দুপুর মূহুর্ত।
বিকেলেরা নদীবাঁক পেরিয়ে গেলে
গরু নিয়ে ফিরে যাওয়া কিশোরী গঠন
মনে করায় ফেলে আসা স্বপ্ন।
রাতগুলো খুলে বেরিয়ে পরে
দিন শেষের অর্থহীন কংকাল।
হাতপাতা কিশোরী বাসি রুটি খোঁজে।
কলংক কলংক বলে চেঁচায় যেন।
ঠোঁট টেনে কে বলে, আঃ মলো যা।
# পূর্ব প্রকাশিত


সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


