somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৃষ্টি রওনক
আমি বানিয়ে কিছু লিখতে পারি না। বলা যেতে পারে আমার কল্পনা শক্তি একদমি নেই, কিন্তু আমি কিছু লিখতে চাই, তাই শুরু করলাম একটা ধারাবাহিক গল্প লেখা, যার বেশির ভাগ ই হবে জীবন থেকে নেওয়া কিছু সত্য।

জলজ বৃক্ষ--২য় পর্ব

০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলা চলে গেল , আমাকে ছেড়ে ...ওর এত কষ্টের তিন সন্তান...আমাদের সন্তান...ওর নিজের হাতের সাজানো ঘর...একটু একটু করে সংসারের হাত খরচ থেকে বাঁচিয়ে গড়ে নেওয়া দুই একটা হাতের বালা..বারান্দার প্রতিদিন জল ঢেলে বড় করা পাতা বাহারের কচি কচি পাতা...কোন টাই কি ওকে মায়ায় জড়াতে পারে নি ? আচ্ছা...ও কি এখন ওগুলোর জন্য কষ্ট পায়? আমার কাছে আবার আসতে চায়? আমাদের ছেলে মেয়ে গুলোকে আবার সরষে দিয়ে ইলিশ মাছ রেঁধে মুখে তুলে ভাত খাওয়াতে চায়?

আমারও আর সেই ঘরে থাকা হয় নি। বিয়ের প্রায় ১৭ বছর পর সেই বাড়িটা আমাদের জীবনে আসে...।ইলা কি খুশিটাই না হয়েছিল...। বলত...যাক...এখন থেকে আর বাড়িওয়ালিদের ফুটানি আর হরেক রকম কথা সহ্য করতে হবে না।বাড়িটা তে প্রথম যেদিন প্রবেশ করে ইলা, সেদিন ওর মুখ থেকে বাড়িওয়ালাদের এত দিনের সহ্য করা কথার চাপা ক্ষোভ, প্রচন্ড গরমের মধ্যে ঘাম ঝরিয়ে মাটির চুলোয় রান্না করার কষ্ট,আমার অজানা ওর নিশ্চুপ বেদনা গুলো...সব কিছু যেন এক মুহুর্তে মিলিয়ে যায়...১৭ বছর পর আমাদের আরেকবার নতুন সংসার শুরু হয়...যে সংসারে আগের মত হাত টানাটানি নেই...রিকশার ঝাঁকুনি নেই...ড্রইং রুমের সেই পুরোন সোফা নেই...রান্না ঘরে আর মাটির চুলার চখ জ্বালানো ধোঁয়া নেই।ইলা আবার নতুন করে সংসার সাজাতে শুরু করে। নতুন জানালার নতুন পর্দা, ড্রইং রুমের ঘিয়ে রঙের দেয়ালে দু একটা পেইন্টিং...ঘরের কোনে বড় একটা ফুলদানি...আর দেয়াল জুড়ে একটা বই এর আল্মারি...একদম মধ্যবিত্তের রুচিশীল ঘরের মত...।১৬ বছরের মেয়েটিকে পাড়ার ছেলে দের হাত থেকে বাঁচিয়ে ঘরের আনতে আনতে ক্লান্ত ইলা রাতে আমার পাশে শুয়েই রাজ্যের গল্পের পশরা মেলে ধরত...কখন শুনেছি মধ্যরাত আবধি...কখন বা ঘুমিয়ে পড়েছি...গল্প শুনতে শুনতে ।ইলা হয়ত সকালের অফিসের কথা ভেবে আমাকে আর ডেকে তুলতো না...এখন বড় আফসোস হয়, কেন ঘুমিয়ে পড়তাম সেই সময়ে? ইলা আমাকে আর কি কি গল্প শোনাতে চেয়েছিল? আজ এই ভর দুপুরে, বৃদ্ধাশ্রমের একটি রুমে...জানালার পাশে ইজি চেয়ারে ছেলের দেওয়া আইপডে গান শুনেতে শুনতে ইলার কথা বড়ও মনে পড়ে...কাল ফ্রেমের চশমাটা খুলে জানালার পাশে রাখি...একটু তন্দ্রা চাই...সেই তন্দ্রায় ইলা কে নিয়ে আবার সেই পুরোন বাসা টায় পুরোন সংসারে ফিরে যেতে চাই...।

চলবে.........।।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

×