আমার এ পথ চলাতেই আনন্দ
১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যস্ত মানুষের কাছে হয়তো এটা আরেক প্রস্থ আঁতলামী। কিন্তু আমার জন্য এটা স্বীকারোক্তির প্রথম পাঠ। একটা সময় নিয়ম করে না হলেও দু'একটা বিচ্ছিন্ন দিনে দেখা হতো খাতা-কলমের সাথে। সেখানেই কালির আচড়ে প্রাণ পেতো মনের যতো হিবিজিবি। আর এখন, প্রাণোচ্ছল শৈশব আর কৈশোরের সাথে সাথে বিদায় সে অভ্যাসগুলোরও। যদিও তাই বলে ভাববার কোনো কারণ নেই যে মন্দা কোনো এক বর্তমানে বসে আমি ফেলে আসা অতীত নিয়ে দু:খবিলাস করছি। আসলে এই বেশ ভাল আছি। অথবা বলা যেতে পারে যন্ত্রসময়ে এর চেয়ে ভাল থাকার দু:সাহস দেখাবার মতো সাহসী আমি নই। তাই ডায়রীর বদলে ব্লগের পাতা আর কলমের বদলে কিবোর্ড নিয়েই নতুন যাত্রা। খুব শীঘ্রই যদি মন্দ মেঘের দিন ভিড় না করে মনের আকাশে তাহলে এমনি আরো কিছু লেখা যেতে পারে। আর আমি বিরক্ত হবার আগেই যদি এই লেখাগুলো অন্য কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে কে জানে, লেখালেখির শুরু আর শেষটাও হয়তো মিলে যেতে পারে একই বিন্দুতে !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন