somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামািজক নেট উয়ার্কের বিপদ

০৯ ই মে, ২০০৯ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেক্ষাপটটা পাল্টিয়েছে অনেকখানি কেননা আগে যেখানে শুধুমাত্র ইমেইলের জন্যই ইন্টারনেট ব্যবহার করা হতো সেখানে ভীড় করেছে সোস্যাল নেটওয়ার্কিং। বর্তমানে আমাদের দেশে ফেইসবুকের ব্যবহারকারী অনেক বেড়েছে। যা ফেইসবুকের প্রকাশিত পরিসংখ্যানেই পরিলক্ষিত। এই তো কিছুদিন আগের কথা যখন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত গুগল, জিমেইল, ইয়াহু, এমএসএন, মাইক্রোসফট, ডাব্লিউ থ্রি স্কুল, ইউটিউব - এসব ওয়েবসাইটগুলোর সাথেই পরিচিত ছিল বেশি। কিন্তু এখন ফেইস বুকের জন্যই নেট ব্যবহার করছে অনেকে। তাহলে কি আমরা বলবো না প্রেক্ষাপটটা পাল্টিয়েছে অনেক খানি। কিন্তু প্রেক্ষাপট কিংবা অন্য যাই বলি না কেন এটা যে তরুণ সমাজে ক্ষতির অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। ছেলেমেয়েরা সারাদিনের প্রায় অধিকাংশ সময়টা ফেসবুকে ব্যয় করছে। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে তারা পড়াশুনা করছে কোন সময়টাতে। কয়েকটি প্রশ্ন রাখি আপনাদের কাছে- ১. কয়টা ছেলে বা মেয়ে ব্লগার ব্যবহার করছে ? ২. কয়টা ছেলে বা মেয়ে গুরু.কম, ওডেস্ক, গেটএফ্রিল্যান্সার, ইল্যান্স কিংবা রেন্ট-এ-কোডারের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করছে ? ৩. আর কয়টা ছেলেমেয়ে ফেইস বুক ব্যবহার করছে তার একটা পরিসংখ্যান বের করুন। দেখবেন কোনটা এগিয়ে আছে ?

বর্তমান পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকা শহরে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আর বন্ধু মহলে আলোচনার অন্যতম টপিক হয়েছে ফেইসবুক। কারণ বন্ধু বানাচ্ছে নিত্য, বন্ধুদের সাথে চ্যাটিং করছে, মজার কমেন্ট করছে একজন আরেকজনের ওয়ালে, ছবির উপর ট্যাগিং করছে, কেউ কেউ অবশ্য এ্যাডাল্ট সব কথা জুড়ে দিচ্ছে ছবির উপর। তাতেই ব্যবহারকারীদের মজা। আর এই মজা লুফতেই ফেইসবুক ছাড়ছে না ছেলেমেয়েরা। কিন্তু আমাদের মধ্যে যারা ফেইসবুক ব্যবহার করছে তারা বেশ শিক্ষিত সেই সাথে বুদ্ধিমানও বটে। এই বুদ্ধিমত্তাগুলোর অধিকাংশই ফেইসবুকে থেকে বিভিন্ন কমেন্টের উপর কমেন্ট করছে। কিন্তু কি বা কতটুকু লাভ হচ্ছে? বরং প্রচুর পরিমাণে সময় অপচয় হচ্ছে। ক্ষতি হচ্ছে পড়াশোনার, কখনও কখনও আবার মেয়ে ছেলে উভয়ই বিরক্তি স্বীকার হচ্ছে। তবে এই বুদ্ধিমান ছেলে কিংবা মেয়েরা যদি তাদের বুদ্ধি খাটিয়ে অনলাইন থেকে উপার্জনের সাথে জড়াতো তাহলে ব্যাপারটা কেমন হতো? অবশ্যই ভাল, এতে একমত পোষণ করবে সবাই। ফেইসবুককে শুধু দোষী করলে লাভ নেই। মূল ক্ষতিটা আসলে আমরা নিজেরাই করছি। আমাদের মধ্যে যারা ফেইসবুক ব্যবহার করছি তারা ব্লগ তৈরির পর গুগল এডসেন্স ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে। আবার একটা ছেলে খুব ভাল ভাবেই ধাপে ধাপে ভিডিও টিউটোরিয়াল দেখে ফটোশপ বা ওয়েব ডিজাইন শিখে নিতে পারে ইউটিউব কিংবা মেটাকাফের মত ভিডিও দেখার সাইট ব্যবহার করে। তারপর সেই শিক্ষা কাজে লাগিয়ে জুমলান্সারস কিংবা গেট এ ফ্রিল্যান্সার বা ওডেস্ক থেকে নিয়মিত কাজ করতে পারে। অল্প বা বেশি যাই হোক বলিনা কেন এই ফেইসবুক ব্যবহারকারীরাই নিজের ক্ষতি না করে অনলাইন ব্যবহার করে বরং পরিবারের কর্তাকে একটু সাহায্য করতে পারে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×