মশা
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আক্রমণে থমকে আছি
মারতে গিয়ে ভড়কে গেছি।
উড়ছে সে যে নয় সে পাখি
দু’জন মোরা মুখোমুখি।
ক্ষুদ্রদেহী দেখতে কালো
রণকৌশল বেজায় ভালো।
কানের কাছে গান শুনিয়ে
হারিয়েই যায় গুনগুনিয়ে।
বেজায় চলছে যুদ্ধ মোদের
রক্ত খাওয়ার প্রতিশোধের।
পেছন দিয়ে কামড় মেরে
হঠাৎ করেই যাচ্ছে উড়ে।
পাচ্ছি না তার টিকির নাগাল
খুব সতর্কে রাখছি খেয়াল।
এক নিমেষেই হুল ফুটিয়ে
যাচ্ছে উড়ে খুব চুটিয়ে।
ধৈর্য আমি ধরছি ধারণ
শব্দ করা আমার বারণ।
অস্ত্র ছাড়া যুদ্ধে আমি
জিতবো জানি হারবে তুমি।
যতই ওড় এদিক ওদিক
হাত যে আমার যাবেই সেদিক।
ভাল করে অংক কষে
ঠিকই তোমায় দেব পিষে।
শত্রু আমার এবার ক্লান্ত
বসে আমার পায়ে জ্যান্ত।
চপাট করে হাত চালিয়ে
দেখি গেছে ফের পালিয়ে।
মহা দ্বন্দে পড়ে আমি
ইচ্ছে করেই একটু থামি।
হঠাৎ শুনি অলক্ষনে
গাইছে যে গান আমার কানে।
একটু থেমে সময় নিয়ে
দিলাম একটা চড় বসিয়ে।
বন্ধ হল রক্ত চোষা
ক্ষান্ত হল এবার মশা।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন