somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেম থিওরীঃ বাথরুম সমস্যা

১৮ ই জুলাই, ২০১২ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছেলেদের বাথরুমে ৫ টা মূত্রধানী (গুগল ট্রান্সলেশনে Urinal এর বাংলা এটাই দেখাচ্ছে) আছে। বাথরুমের বাইরে অনেক মানুষ অপেক্ষা করছে মূত্রধানী ব্যবহার করার জন্য। সবারই বাথরুম ব্যবহার করা দরকার হলেও প্রত্যেকেই আবার প্রাইভেসি নিয়ে সচেতন। সেজন্য আরেকজনের পাশের মূত্রধানী কেউ ব্যবহার করতে রাজি না, অর্থাৎ দুইজনের মাঝখানে অন্তত একটা ফাঁকা না থাকলে একজন বাথরুম করতে ঢুকবে না। এবং যত বেশি ফাঁকা থাকবে অর্থাৎ সবচেয়ে কাছের জনের সাথে দূরত্ব যত বেশি হবে, সেটা তত পছন্দের।



নিয়ম হচ্ছে, একজন একজন করে খুব দ্রুত ঢুকবে, প্রথমজন তার জায়গা পছন্দ করার পর দ্বিতীয়জন ঢুকবে, এভাবে যখন আর কেউ ঢুকতে চাইবে না, তখন বাথরুমের দরজা বন্ধ করে দেয়া হবে এবং সবাই বাথরুম ব্যবহার করে বেরিয়ে আসবে। ধরে নেই প্রত্যেকে তার নিজের স্বার্থের কথাই শুধু চিন্তা করে, অন্যের সুবিধার জন্য কিছু করে না, কিন্তু অন্যরাও যে তাদের ব্যক্তিস্বার্থ চিন্তা করবে সেটা বিবেচনা করে।

প্রশ্ন হচ্ছে, এভাবে প্রতি ব্যাচে কতজন মূত্রধানী ব্যবহার করতে পারবে এবং সেটা কিভাবে? মানে প্রথমে যে যাবে সে কোনটা পছন্দ করবে, তারপরের জন কি করবে, কখন আর কেউ যেতে চাইবে না এবং সেটা কেন।

খুব কঠিণ সমস্যা না, মজার মনে হওয়াতে দিলাম। চিন্তার সুবিধার জন্য চাইলে সংখ্যায় উপযোগ মান ধরে নিতে পারেন। যেমন, বাইরে দাঁড়িয়ে থাকলে ১.৫, ভেতরে গিয়ে কারুর পাশে দাঁড়াতে হলে ১, মাঝখানে একটা ফাঁকা থাকলে ২, অর্থাৎ দূরত্বের সমান উপযোগ মান ধরতে পারেন।

সবার আগে সঠিক উত্তরদাতার জন্য আছে আকর্ষনীয় পুরষ্কার!!!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ ভোর ৫:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×