প্রতিবাদ করতে হলে কমেন্ট করে নয়, পোস্ট দিয়ে করুন। কেননা, যারা আজেবাজে লিখে তারা এজন্যই লিখে যেন লোকেরা তাদের পোস্ট বেশি বেশি দেখে। আপনি যদি ঘৃণা প্রকাশ করার জন্য কমেন্ট করেন তাহলে ঐ আজেবাজে লেখক জিতে গেল। জানেন আপনার এই কমেন্টের কারণে ঐ ঘৃণ্য পোস্টটা আরো বেশি প্রচার পাচ্ছে। ফেসবুকেও সবাই এমন করে। আরে আপনি যতই গালি দেন বা সমালোচনা করেন,সে খুশি। কারণ এর মাধ্যমে সে আরো দশজনের কাছে পরিচিতি পাচ্ছে। একটা মন্দ কথা দেখলে তা শেয়ার করা বা অন্যকে দেখানো মস্ত বেকুবের কাজ। আর মানুষের কাছে মন্দ জিনিস সবসময় ভালো লাগে। কেননা বলাই আছে- মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। ভাল কাজ করে স্বীকৃতি পাওয়া পাহাড় উল্টানোর মতই কঠিন।
আপনার ঘৃণা প্রকাশ করতে চান তাহলে নিজের টাইমলাইনে/ ব্লগে লিখুন। তাতে আপনার মতটাও প্রকাশ পাবে, জনমত গড়ে ওঠবে, কম করে হলেও পরিচিতি ও গ্রহণযোগ্যতা পাবেন। ঐ কুকর্মাকে শেয়ার করবেন না, মন্তব্য করবেন না। অন্যথায় তার লাইক বাড়বে।
বেবাকের সমালোচনা করন যায় ন। কিছু বর্জন করন লাগে।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



