সংক্ষিপ্ত সংলাপ - ২৮ (কেমন আছেন, ভালো আছি)
(কোন দিন এতটা আগ্রহ দেখাবেনা, তবু কল্পনায়...)
: এত রোগা হয়ে গেছ! (শংকা)
: নাহ্ ঠিক আছি
: চোখ এত লাল! ঘুমাওনা?
: ঘুমাই
: দোহাই, সত্য বলো
: ভোর রাতে ঘন্টা খানেক
: সারা রাত কি করো?
: কথা বলি
: কার সাথে?
: তারায় তারায় তোমার মূর্তি গড়ে
: ঠোট দু'টুতো কয়লা করেছো
: এমনই ছিলো
: হাহ্.. দিনে কয়টা?
: হিসাব রাখিনা
: এত সিগারেটের পরেও বেঁচে আছো?
: নিজেও অবাক হই!
: অবাক হতে শিখেছো তাহলে?
: সবাক তো কোন কালেই ছিলামনা, তাই
: ফোন করতে ইচ্ছা হয় না?
: অনধিকার চর্চা আমার স্বভাবে নেই
: এ তোমার অহংকার
: নাহ এ হীনমন্যতা
: জোর করতে শিখলেনা কোনদিন
: এও হীনমন্যতা
: দেখতে ইচ্ছা হয়না?
: খুউব..
: সামনে আসোনা তবু?
: পাছে ঘিন্না করো
: নিজেকে এত ভালোবাসো?
: অন্যকে অন্যের মত থাকতে দেই
: ছোটলোকের মত কথা বলছো
: হয়ত আমি সেই
: নিজেকে অত বড় ভাবাটা রোগ
: বড় ভাবতে পারলে এত কষ্ট হতোনা
: কি ভাবো?
: যোগ্যতাহীন, বুদ্ধিহীন...
: নিজেকে আড়াল করার ভান
: এ যে সত্য তা বুঝলে দূরে যেতেনা
: আমি কি দূরে?
: আমার কল্পনায় মোটেওনা
: বাস্তবে?
: আমি তোমার কেউনা
১০-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



