সংক্ষিপ্ত সংলাপ - ৩৪ (আনন্দ-উন্মাদ)
: ভালোবাসি
: !

: এ এক বিষ্ময়কর অনুভূতি জানো!
: কি বলছেন! (বিষ্ময়ের ঘোরে)
: সত্য
: সম্ভব?
: হলো তো (সহজ করেই)
: কিন্তু আমি কি কখনো...
: বলেছি কিছু?
: তবে?
: দেখেছি, মুগ্ধ হয়েছি, শ্রদ্ধা করেছি...
: হুমম..
: কোন্ ফাঁকে যে... (মন খারাপ)
: এ আপনার ইনফাচুয়েশান
: নাহ্ এ আমার প্রথম সত্য উপলব্ধি
: কিন্তু আমি তো ... (থেমে গেলো)
: জানি আমি
: তবে?
: বলেছি "ভালবাসি", কিছু চেয়েছি কি!
: মানে?
: ভালোবাসা হয়ে যায়, হয়ে গেলো
: এখন!
: সামলে নেবো
: সেই ভালো
: যদি সম্ভব হতো, যদি... (আমতা আমতা)
: হুম হুম..
: সম্ভব যদি হতো তবে কি ভালোবাসতে?
: সে তো বলতে পারবোনা।
: যাক উপলব্ধিটা স্বর্গীয়
: আর কষ্টটা?
: নারকীয় ( ঠোট কামড়ে কান্না চাপা)
: কি করবেন এখন?
: দূরে ছিটকে সরে যাবো, বহু দূরে।
১৩-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



