সংক্ষিপ্ত সংলাপ - ৩৭ ( জোছনা দেখায় আড়ি)
: কিরে! তোর একি হাল?
: দোস্ত রাতে ঘুম হয়না রে
: তার স্মৃতি ঝাপসা হয়নি?
: নাহ্ জীবন্ত হয় দিনকেদিন
: কছ কি?
: স্মৃতিরও হাত পা আছে, আকড়ে ধরে।
: খাওয়া দাওয়া?
: ওর প্রিয় খাবার গলা দিয়ে নামেনা
: সব খাওয়াই কি ওর প্রিয় ছিলো?
: হ রে, শালা একটা খাদক ছিলো
: তোরে হাসলে খুব নিষ্পাপ লাগে
: (চুপ)
: কিরে কি হলো?
: এ কথাটা প্রতিদিন কতবার বলতো!
: মোবাইল ভেঙ্গেছিস কিভাবে?
: ভেবেছিলাম ওর গুড-মর্নিং কল, দেখি এলার্ম
: এরপর?
: আছাড় দিছি
: লাঞ্চ করবিনা?
: লাঞ্চ করিনা
: কেন?
: ও নিজের হাতে খাইয়ে দিতো
: তুই তো মারা যাবিরে!
: শালা মরিওতো না?
: কি কছ এইসব?
: ওই দিন ট্রাকের নীচে পড়তে পড়তে বেঁচে গেলাম
: দোস্ত!
: তবু যদি খবর পেয়ে মরা দেখতে আসে।
: এত ভালো বাসিস না রে!
: বেসেইতো ফেলেছি! ফেরার পথ নেই!
১৫-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


