সংক্ষিপ্ত সংলাপ - ৪০ (ঈর্ষার ঝগড়া)
: আমাকে আর্কিমিডিস বলো
: আর্কিমিডিস। (মুচকি হাসি)
: কেন বল্লে?
: তাইতো কেন বল্লাম? (চাপা হাসি)
: আবিষ্কার করলাম
: কী?
: তোমার আমার পছন্দ একেবারেই ভিন্ন।
: হুমম
: ভালোবাসাটাও
: সে কেমন?
: তুমি আমাকে আমি তোমাকে
: হুমম এখানেও তো অমিল, হা হা হা
: এতে কিন্তু ভালোই হলো
: সে কিভাবে?
: তুমি আমার, আমি তোমার, তাইনা?
: হ্যাঁ তো!
: তোমার জগৎ আমার, আমারটা তোমার
: হুমম
: তারমানে কি হলো?
: তোমার দু'টি জগৎ, আমারও
: পছন্দের মিল নেই, তবু কেন এত পছন্দ করি?
: বন্ধুতে বন্ধুতে পছন্দের মিল থাকতে হয়
: আর..
: বর এর সাথে থাকতে হয় মনের মিল
: সারমর্ম কি হলো তবে?
: বন্ধুতে পছন্দ,বর এ মন এর মিল থাকা চাই।
১৬-১০-০৮, ঢাকা
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


